Thursday, March 19, 2026

বন্যা বিধ্বস্ত বিহার, ক্ষতিগ্রস্ত ১৬ লক্ষ মানুষ

Date:

Share post:

প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত নেপাল। একইসঙ্গে নেপাল সীমানার কাছে অবস্থিত বিহারের জেলাগুলি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। ভারত-নেপাল সীমান্তবর্তী এলাকায় কোশী, গণ্ডক এবং বাগমতী নদীর ধারে বাঁধ ভেঙে জল প্রবেশ করেছে তীরবর্তী এলাকাগুলিতে। বহু মানুষ ঘর ছাড়া। বিঘার পর বিঘা চাষের জমি জলের তলায়। জলমগ্ন একাধিক স্কুল, পাওয়ার গ্রিড। হাজারেরও বেশি মানুষ ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন।

সরকারি সূত্রে জানা গিয়েছে, প্লাবন পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত হয়েছেন বিহারের প্রায় ১৬ লক্ষ মানুষ। তবে এখনও হতাহতের কোনও খবর নেই। গোটা বিহারজুড়েই ভারী বৃষ্টি এবং কয়েকটি এলাকায় বন্যার সতর্কতা জারি রয়েছে। পরিস্থিতি মোকাবিলায় এনডিআরএফের ১২টি দল সেখানে উদ্ধারকাজ চালাচ্ছে। এনডিআরএফের পাশাপাশি সেখানে ২২টি এসডিআরএফ দলও কাজ করছে বলে জানা গিয়েছে।

বিহারের জলসম্পদ দফতর জানিয়েছে,এই বন্যায় ১০ লক্ষেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারেন। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব ও পশ্চিম চম্পারণ, সীতামারি, শেওহর, মুজফ্ফরপুর, গোপালগঞ্জ, সিওয়ান, সরণ, বৈশালী, পটনা, জেহানাবাদ, মধুবনী এবং ভোজপুর জেলায়। এর জেরে এই জেলাগুলিতে হড়পা বানের আশঙ্কাও থাকছে।

আরও পড়ুন- মহালয়ার দিন চিকিৎসকদের শর্তসাপেক্ষে মিছিলের অনুমতি দিল আদালত

 

Related articles

ভবানীপুরে রাজ্য সভাপতির স্ট্র্যাটেজি বৈঠক, নেত্রীর ছবি নিয়ে ডোর-টু-ডোর প্রচারে নামছে তৃণমূল 

বৃহস্পতিবার ভবানীপুর বিধানসভা কেন্দ্র নিয়ে স্ট্র্যাটেজি বৈঠক সারলেন তৃণমূল নেতৃত্ব। রাজ্য সভাপতি সুব্রত বক্সির দলীয় কার্যালয়ে এদিন দুপুরে...

জীবিত সদ্যজাতকে মৃত বলে ঘোষণা নার্সিংহোম কর্তৃপক্ষের

জীবিত শিশু কন্যাকে মৃত বলে প্যাকিং করে বাড়ি পাঠিয়ে দিল নার্সিংহোম কর্তৃপক্ষ। এই ঘটনায় রীতিমত চাঞ্চল্য ছড়ালো উত্তর...

একপক্ষের সিদ্ধান্তে গুচ্ছ শীর্ষ আধিকারিক বদল! ফের CEC-কে ‘পত্রবোমা’ মুখ্যমন্ত্রীর

দুপুরে এক্স হ্যান্ডেলে প্রবল আক্রমণ করে পোস্ট করা পরে নির্বাচন কমিশনের একের পর এক তুঘলকি সিদ্ধান্তের প্রতিবাদে ফের...

পাথিরানাকে নিয়ে বাড়ছে সংশয়, প্রস্তুতি ম্যাচে জোর নায়ারের

আইপিএলের(IPL) শুরুর আগেই চোট সমস্যায় জেরবার কেকেআর(KKR)। চোটের জন্য আইপিএল খেলা অনিশ্চিত হর্ষিত রানার পাশাপাশি সংশয়ের মধ্যে রয়েছেন...