Saturday, April 4, 2026

ভোটের আগে গুলির লড়াই কাঠুয়ায়: হত ২ জঙ্গি, প্রাণ গেল পুলিশের

Date:

Share post:

রাত পোহালে তৃতীয় তথা শেষ দফার নির্বাচন জম্মু ও কাশ্মীরে (Jammu and Kashmir)। তার আগেও কাঠুয়াতে (Kathua) জারি সেনা জঙ্গি গুলির লড়াই। দুই জঙ্গিকে নিকেশ করা গেলেও প্রাণ গেল কাশ্মীর পুলিশের এক হেড কনস্টেবলের (Head Constable)। তবে প্রাণ যাওয়ার শেষ মুহূর্ত পর্যন্ত জঙ্গিদের সঙ্গে লড়াই জারি রাখেন লড়াই।

জম্মু ও কাশ্মীরের কাঠুয়ার (Kathua) মান্ডলি (Mandli) গ্রামে তিন থেকে চার জঙ্গির লুকিয়ে থাকার খবর পায় পুলিশ ও সেনার গুপ্তচরেরা। সেই মতো রবিবার থেকে শুরু হয় জোর তল্লাশি। তার মধ্যেই জঙ্গিদের তরফ থেকে গুলি চললে পাল্টা গুলি চালায় সেনা ও পুলিশ। এরই মধ্যে গুলিতে আহত হন হেড কনস্টেবল বসির আহমেদ (Bashir Ahmed)। কিন্তু মৃত্যুর আগে শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করে যান তিনি। তাঁরই গুলিতে মৃত্যু হয় এক জঙ্গির।

বসির আহমেদের (Bashir Ahmed) মৃত্যুতে রবিবার রাতেই তাঁকে সেনা ও কাশ্মীর পুলিশের তরফে শেষ শ্রদ্ধা জানানো হয়। তবে রবিবার রাত পেরিয়ে সোমবারও জারি কাঠুয়ার মান্ডলিতে সেনা-জঙ্গির গুলির লড়াই। সেনা সূত্রে জানা যায়, গুলির লড়াইতে মৃত্যু হয়েছে দুই জঙ্গির। মঙ্গলবার কাশ্মীরে শেষ দফার নির্বাচন (third phase election)। তার আগে রবিবার শেষ হয়ে গিয়েছে নির্বাচনী প্রচারও। তবু শেষ হয়নি নাশকতার আতঙ্ক।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...