Friday, June 26, 2026

আরজি কর-কাণ্ড নিয়ে তৈরি ছবির মুক্তি পিছিয়ে দিলেন রাজন্যা

Date:

Share post:

আরজি কর-কাণ্ড নিয়ে তৈরি ছবির মুক্তি পিছিয়ে দিলেন রাজন্যা হালদার। অবস্থার গুরুত্ব বুঝে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার রাজন্যা এবং তার বন্ধু প্রান্তিক চক্রবর্তীর তরফে মেইল করে ছবি মুক্তি পিছিয়ে দেওয়ার বিষয়টি তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যকে জানিয়ে দেওয়া হয়েছে।

ঘটনার সূত্রপাত একটি স্বল্পদৈর্ঘ্যের ছবিকে কেন্দ্র করে।বিতর্কের মুখে পড়েন রাজন্যা এবং প্রান্তিক।পরিস্থিতি এমন জায়গায় পৌঁছায় যে তৃণমূল ছাত্র পরিষদ থেকে সাসপেন্ড করা হয় দু’জনকেই।রাজন্যারা প্রথমে জানিয়েছিলেন, আগামী ২ অক্টোবর মহালয়ার দিনে তাদের এই স্বল্পদৈর্ঘ্যের ছবিটি মুক্তি পাবে। কিন্তু রবিবার তারা ইমেলে জানান, বর্তমান পরিস্থিতির কথা বিবেচনা করে, বিষয়টির সংবেদনশীলতার কথা মাথায় রেখে এবং বিচারবিভাগীর প্রক্রিয়ার অংশীদার হিসাবে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে, এই মুহূর্তে স্বল্পদৈর্ঘ্যের ছবিটি প্রকাশ করা হবে না। আমরা এই সিনেমাটির মুক্তি স্থগিত রাখছি।

আরজি কর-কাণ্ড নিয়ে তোলপাড় অব্যাহত।তার মধ্যেই তৈরি হয়েছিল একটি স্বল্পদৈর্ঘ্যের ছবি। দাবি করা হয়, আরজি কর-কাণ্ড নিয়েই তৈরি হয়েছে ছবিটি।ছবির নাম ‘আগমনী: তিলোত্তমাদের গল্প’। ছবির যে পোস্টার সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হয়, সেখানেও লেখা ছিল এই ছবি নির্মিত হয়েছে ‘আরজি কর ঘটনার পটভূমিতে’। ছবিটির মুখ্য চরিত্রে অভিনয় করেন তৃণমূল ছাত্র পরিষদের যাদবপুর-ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলার সহ-সভানেত্রী রাজন্যা। শর্টফিল্মটি প্রযোজনা করেন রাজন্যার ঘনিষ্ঠ বন্ধু তথা তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সহ সভাপতি প্রান্তিক।আরজি করের মতো এমন একটি ‘স্পর্শকাতর’ বিষয় নিয়ে ছবি তৈরিকে অনুমোদন করেনি তৃণমূল।

শুক্রবার রাতেই তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হয়, প্রান্তিক এবং রাজন্যাকে সংগঠনের পদ থেকে সাসপেন্ড করা হয়েছে।ওইদিনই কুণাল ঘোষ বলেছিলেন,  আমরা তিলোত্তমার ঘটনার ন্যায়বিচার চাই।কিন্তু এই স্পর্শকাতর বিষয়কে প্রচারে ব্যবহার করার চেষ্টার আমরা বিরোধী। অন্য দিকে, রবিবার কুণালের সঙ্গে দেখা করেন ছবিটির প্রযোজক প্রান্তিক।দু’জনের দীর্ঘক্ষণ কথা হয়।যদিও এই বিষয়ে কুণাল বা প্রান্তিক, কেউই প্রকাশ্যে কিছু বলেননি।রাজন্যাদের স্বল্পদৈর্ঘ্যের ছবির বিষয়টি সোমবার সুপ্রিম কোর্টের আরজি কর মামলার শুনানিতেও ওঠে। নির্যাতিতার পরিবারের আইনজীবী বৃন্দা গ্রোভার প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চের কাছে ছবিটি বন্ধ করার নির্দেশ চেয়ে আবেদন করেন। যদিও প্রধান বিচারপতি জানান, ওই ছবিটি বন্ধের নির্দেশ দিতে হলে শুনানির প্রয়োজন রয়েছে।









Related articles

অপারেশন সিন্দুরে শহিদ জওয়ানদের তথ্য প্রকাশ! এক বছর পর জানাল কেন্দ্র

পহেলগামে (Pahelgam) পাকিস্তানের হামলার কয়েক দিনের মধ্যেই পাল্টা হামলা চালিয়েছিলেন ভারত (India)। অপারেশন সিন্দুর ('Operation Sindoor')। দিন কয়েক...

প্রাক্তন মন্ত্রীর PSO-র বিরুদ্ধে চার্জশিট জমা, ফের খারিজ জামিনের আবেদন

ফের প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তা রক্ষী সঞ্জু শর্মার (Sanju Sharma) জামিনের আবেদন (Bail Plea) খারিজ করল আদালত। ঘটনার ২২...

তারাতলা বিপর্যয়ে আর্কিটেক্ট-ডিজাইনার সংস্থাকে ‘কালো তালিকাভুক্ত’ করার ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যে বেআইনি নির্মাণ ও দুর্ঘটনা রুখতে এবার কঠোর পদক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari)। তারাতলা বিপর্যয়ের (Taratala...

নকআউটের ম্যাচে প্রতিপক্ষ ব্রাজিল, জাপানকে আত্মবিশ্বাস দিচ্ছে প্রীতি ম্যাচের ফল

বিশ্বকাপে (FIFA World Cup 2026) এশিয়ার আশা জাপান। সুইডেনের সঙ্গে পয়েন্ট ভাগ করে ‘এফ’ গ্রুপে রানার্স আপ হয়েই...