Sunday, June 14, 2026

পুজোর খাওয়া দাওয়ায় পকেটে টান! বাড়ল গ্যাসের দাম

Date:

Share post:

পুজো মানেই ঠাকুর দেখা। যে বাঙালি সারাবছর ঘরের ডাল-ভাতেই অভ্যস্ত তিনিও পুজোয় অন্তত একদিন বাইরের খাবার খোঁজেন। তবে এবার পুজোয় সেই খাওয়া খরচ বাড়তে চলেছে। কেন্দ্র সরকার পুজোর মুখেই বাণিজ্যিক গ্যাসের (commercial gas) দাম বাড়ালো মঙ্গলবার থেকেই।

বাণিজ্যিক গ্যাস (commercial gas) অর্থাৎ ১৯ কেজির গ্যাসের দাম মঙ্গলবার থেকে ১৮০২.৫০ টাকা থেকে একলাফে বাড়ল প্রায় ৫০ টাকা। বর্তমানে দাম হল ১৮৫০.৫০ টাকা। সেই সঙ্গে বাণিজ্যিক ৪৭.৫ কেজি গ্যাসের দামও এক লাফে বেড়েছে ১২০ টাকা করে। ফলে যে নামী রেস্টুরেন্টে বাঙালি এবার পুজোর ভোজ সারার পরিকল্পনা করেছেন, সেখানে স্বাভাবিকভাবেই বাড়তে চলেছে খাবারের দামও।

তবে পুজোয় বেড়াতে যেতে চাইলে বিমান ভাড়া অপেক্ষাকৃত কম দিতে হতে পারে। তেল উৎপাদক সংস্থাগুলির সিদ্ধান্তে কমানো হল এয়ার ট্রাফিক ফুয়েল বা এটিএফের (ATF) দাম। সেপ্টেম্বরে এক দফায় কমানো হয়েছিল এই তেলের দাম। ১ অক্টোবর থেকে ফের কমে প্রতি লিটার তেলের দাম হল ৮৭,৫৯৭.২২ টাকা। ফলে বিমানের ভাড়া কিছু কমার আশা রয়েছে।

Related articles

পরীক্ষার দিন দেরিতে ট্রেন! বিক্ষোভের জেরে রণক্ষেত্র পাটলিপুত্র

এদিকে বুলেট ট্রেনের স্বপ্ন, অন্যদিকে যুবসমাজের স্বপ্ন থাকছে অধরা! পরীক্ষা শুরু আর কিছুক্ষনের মধ্যেই। রবিবার সকালে সঠিক সময়ে...

রবিবারের সকালে দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন! একের পর এক সিলিন্ডার বিস্ফোরণ 

ছুটির সকালে ঘুম ভাঙ্গার আগেই রাজধানীতে ভয়াবহ অগ্নিকাণ্ড। দিল্লির কালকাজী-গোবিন্দপুর ফ্লাইওভারের পাশেই একটি রেস্টুরেন্টে একের পর এক এলপিজি...

অভিষেকের হাত থেকে ক্ষমতা কেড়ে নিন মমতা, ফেসবুক লাইভে মন্তব্য পার্থর!

ভোটে ভরাডুবির পর যখন তৃণমূল কংগ্রেসে (TMC) ভাঙ্গনের ছবি ধরা পড়ছে ঠিক তখনই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) হাত...

আজই ইরানের সঙ্গে শান্তি চুক্তি আমেরিকার! বড় ঘোষণা ট্রাম্পের 

পশ্চিম এশিয়ার উত্তপ্ত পরিস্থিতি কি এবার অতীত হতে চলেছে? বারুদের গন্ধ ভুলে স্বাভাবিক ছন্দে চলবে হরমুজ Strait of...