Saturday, June 27, 2026

সুপ্রিম কোর্টে আর জি কর মামলার শুনানিতে উঠল বাম আমলের চিকিত্‍সক খুনের প্রসঙ্গ!

Date:

Share post:

সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানিতে উঠে এল বাম আমলের ওষুধ দুর্নীতির প্রসঙ্গ৷ আরজি কর সংক্রান্ত একটি জনস্বার্থ মামলার আইনজীবী ফিরোজ এডুলজি সোমবার দেশের শীর্ষ আদালতে সওয়াল করার সময়ে দাবি করেন, দু দশক আগে রাজ্যের বিভিন্ন সরকারি হাসপাতালে বহাল ছিল জাল ওষুধ চক্র৷ এই ঘটনার পরিপ্রেক্ষিতে রানাঘাট পৌরসভা হাসপাতালে কর্মরত জনৈক চিকিত্‍সক চন্দন সেন খুন হয়েছিলেন বলেও অভিযোগ করেন আইনজীবী ফিরোজ এডুলজি৷

রাজ্যের বিভিন্ন হাসপাতালে সক্রিয় জাল ওষুধ চক্রের হাল হকিকত জেনে যাওয়ার কারণেই ২০০৩ সালের ২৬ ফেব্রুয়ারি খুন হতে হয়েছিল চিকিত্‍সক চন্দন সেনকে, সোমবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির এজলাসে অভিযোগ করেন এডুলজি৷ তাঁর দাবি, ২৩ বছর আগে চিকিত্‍সক চন্দন সেন খুনের ঘটনার কোনও প্রতিবাদ করা হয়নি৷ সেই সময়েও বাংলাদেশ যোগ ছিল, আরজি কর কান্ডের সঙ্গেও বাংলাদেশের যোগ আছে বলে অভিযোগ করেন এডুলজি৷ তাঁর অভিযোগ, বাংলাদেশে পাচার করা হত কোটি কোটি টাকার বায়োমেডিকেল ওয়েস্ট৷ এর সঙ্গেই আরজি কর হাসপাতালের কর্মরত তরুণী চিকিত্‍সকের খুনের যোগ আছে বলেও দাবি জানান তিনি৷ এদিনের শুনানি চলাকালীন নিজেদের অবস্থান স্পষ্ট করে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় জানিয়ে দিয়েছেন, এখন আরজি কর হাসপাতালের খুন ও ধর্ষণের ঘটনার তদন্ত করছে সিবিআই৷ পরবর্তীকালে তারা খতিয়ে দেখবে রাজ্যের বিভিন্ন হাসপাতালের আর্থিক দুর্নীতির অভিযোগের সঙ্গে এই খুনের ঘটনার কোনও যোগাযোগ আছে কি না৷

আরও পড়ুন- নেতৃত্বে যুবনেতা কৈলাশ, লিলুয়ায় অবৈধ বিদ্যুৎ সংযোগ রুখলেন যুব তৃণমূল কর্মীরা

 

 

Related articles

এনসিইআরটির পাঠ্য বইতে এবার ‘SIR’, নিন্দায় সরব তৃণমূল কংগ্রেস 

একের পর এক পরিবর্তন! এবার এনসিইআরটি–র (NCRT ) নবম শ্রেণির সোশ্যাল সায়েন্সের পাঠ্য বইতে যুক্ত হল ‘এসআইআর’। ভোটার...

অনুপমের সামনে কান ধরলেন রূপা! “ধরা পড়ে গেছেন” মন্তব্য বলিউড অভিনেতার

প্রায় আড়াই দশক পর টলিউডের সঙ্গে যুক্ত হচ্ছেন বলিউড অভিনেতা অনুপম খের (Anupam Kher)। তাঁর প্রযোজনায় তৈরি হতে...

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...