Monday, April 6, 2026

পুজোয় অশান্তির ছক! একগুচ্ছ নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

Date:

Share post:

দুর্গাপুজোর মরশুমে কোনও ধরনের অশান্তি বা নাশকতামূলক কার্যকলাপের সম্ভাবনা নির্মূল করতে আগে থেকে সতর্ক কলকাতা পুলিশ। মহালয়ার আগেই জারি হল একগুচ্ছ নির্দেশিকা। শহরের নিরাপত্তায় আগামী দুমাস এই নির্দেশিকার পালনের নির্দেশ নগরপাল মনোজ ভার্মার।

সাইবার নির্দেশিকা: শহরের বহুল ব্যবহৃত সাইবার ক্যাফেগুলিকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। প্রত্যেক সাইবার ক্যাফে ব্যবহারকারীর সচিত্র পরিচয়পত্র ছাড়া কম্পিউটার ব্যবহার করতে দেওয়া হবে না। প্রত্যেক ব্যবহারকারীর নাম পরিচয় তালিকাভুক্ত করে রাখতে হবে। কারো প্রতি সন্দেহ তৈরি হলে দ্রুত স্থানীয় থানায় জানাতে হবে। প্রত্যেক মেশিনে ব্যবহার হওয়ার তথ্য ছয়মাস সংরক্ষণ করতে হবে।

দূষণ নির্দেশিকা: কোনও ধরনের অপচনশীল বস্তু পোড়ানো যাবে না। বাড়ির বর্জ্য পোড়ানোয় জারি হল নিষেধাজ্ঞা। সেই সঙ্গে কাঁচ, টিউবলাইট, পারদের জিনিস ও ব্যাটারি জাতীয় জিনিস পোড়ানোয় জারি করা হয়েছে নিষেধাজ্ঞা।

বাড়ি ভাড়া নির্দেশিকা: কোনও ধরনের ঝুঁকি এড়াতে কলকাতা পুলিশের অন্তর্গত এলাকায় বাড়ি ভাড়া বা কাউকে পেয়িং গেস্ট রাখতে গেলে তাঁদের সম্পর্কে বিস্তারিত পরিচয় সংগ্রহ করতে হবে। নতুন করে কাউকে ভাড়াটিয়া বা পেয়িং গেস্ট রাখলে স্থানীয় থানায় জানাতে হবে। সেই সঙ্গে ভাড়াটিয়ার সমস্ত বিবরণ থানায় জমা দিতে হবে।

জমায়েত নির্দেশিকা: সম্প্রতি শহরের নির্দিষ্ট কিছু এলাকায় জমায়েতের নিষেধাজ্ঞা জারি হয়েছিল। সেই সীমাবদ্ধ এলাকার পরিসর বাড়ানো হয়। হেয়ার স্ট্রিট থানার অন্তর্গত ফেয়ারলি প্লেস এবং ইন্ডিয়ান এক্সচেঞ্জ, শহিদ ক্ষুদিরাম বসু সরণি এবং রানি রাসমণি অ্যাভিনিউ, ব্রাবোর্ন রোড, ডালহৌসি, ওল্ড কোর্ট হাউস স্ট্রিট, স্ট্র্যান্ড রোড এবং লালবাজার চত্বরেও সব রকম জমায়েত নিষিদ্ধ করা হয়েছে। শহরের আরও কিছু এলাকায় পাঁচজনের বেশি জমায়েতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

Related articles

প্রয়াত প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

পূর্ব ভারতের চিকিৎসা জগতের এক মহীরুহের পতন। রবিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের বাসভবনে ১০৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস...

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...