Saturday, June 27, 2026

দুর্গাপুজো- দীপাবলীর আগে পরিবেশ বান্ধব বাজি উৎপাদন ও বিক্রিতে গতি আনতে উদ্যোগী রাজ্য

Date:

Share post:

দুর্গাপুজো ও দীপাবলীর আগে পরিবেশ বান্ধব বাজি উৎপাদন ও বিক্রিতে গতি আনতে রাজ্য সরকার বৈঠকে বসছে। আগামী শনিবার নবান্নে মুখ্যসচিব মনোজ পন্থের পৌরহিত্যে এই উচ্চপর্যায়ের বৈঠক ডাকা হয়েছে। দমকল, পরিবেশ, শ্রম দফতরের সচিব, রাজ্য পুলিশের ডিজি, কলকাতার পুলিশ কমিশনার এবং পুর কমিশনারকে বৈঠকে উপস্থিত থাকতে বলা হয়েছে। সমস্ত জেলার জেলাশাসক পুলিশ কমিশনাররা ভার্চুয়াল ভাবে বৈঠকে উপস্থিত থাকবেন। থাকবেন দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ এবং সেনাবাহিনীর প্রতিনিধিরাও। ন্যাশনাল এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট – নিরির প্রতিধিরাও থাকবেন বৈঠকে।

সবুজ বাজি উৎপাদন ও বিক্রির লাইসেন্স বন্টনের কাজে গতি আনার পাশাপাশি নিষিদ্ধ আতশবাজি বিক্রি বন্ধ করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েও বৈঠকে আলোচনা হবে বলে জানা গিয়েছে। সম্প্রতি পরিবেশবান্ধব ‘সবুজ বাজি প্রস্তুত, মজুত এবং বিক্রয় সংক্রান্ত নতুন নীতি ঘোষণা করেছে রাজ্য সরকার। রাজ্যের ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্প দফতরের অধীনে আগামী পাঁচ বছরের জন্য এই প্রকল্প কার্যকর থাকবে বলে জানানো হয়েছে। প্রকল্পের কাজে নজরদারির জন্য জেলা এবং রাজ্যস্তরে দু’টি পৃথক কমিটি গঠন করা হয়েছে।

নতুন নীতিতে, পরিবেশবান্ধব ‘সবুজ বাজি’ উৎপাদনের জন্য ক্লাস্টার তৈরির ক্ষেত্রে নানাভাবে সাহায্য করবে রাজ্য সরকার। এই সাহায্য কীভাবে দেওয়া হবে তা জানানো হয়েছে সবুজ বাজি উৎপাদন, মজুত ও বিক্রয় সংক্রান্ত নতুন সরকারি নীতিতে। জেলা প্রশাসনের সাহায্যে ক্লাস্টারের জমি চিহ্নিতকরণ এবং পরিকাঠামো উন্নয়নের প্রাথমিক কাজ শুরু হয়েছে একাধিক জেলায়। সেই সমস্ত কাজের অগ্রগতি বৈঠকে খতিয়ে দেখা হবে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে।









Related articles

২৪ ঘণ্টায় চারবার ভূমিকম্প পাকিস্তানে! আফটার শকের সতর্কতা জারি 

মাত্র চব্বিশ ঘণ্টার মধ্যে চারবার কেঁপে উঠল পাকিস্তান (Earthquake in Pakistan)! শনিবার সকালের শক্তিশালী কম্পনের জেরে আতঙ্কিত সাধারণ...

উরুগুয়েকে হারিয়ে নকআউটে স্পেন 

ফিফা বিশ্বকাপে (Fifa Football WC) শনিবার অ্যালেক্স বায়নার গোলে উরুগুয়েকে হারিয়ে রাউন্ড অফ ৩২ এ পৌঁছে গেল স্পেন...

তারাতলা বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৭, আজও চলছে উদ্ধারকাজ 

তারাতলার গোডাউন বিপর্যয়ের (Taratala Godown Disaster) মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৭। শুক্রবার রাতে বিহারের মুঙ্গারের বাসিন্দা শিরচন কুমারের...

এনসিইআরটির পাঠ্য বইতে এবার ‘SIR’, নিন্দায় সরব তৃণমূল কংগ্রেস 

একের পর এক পরিবর্তন! এবার এনসিইআরটি–র (NCRT ) নবম শ্রেণির সোশ্যাল সায়েন্সের পাঠ্য বইতে যুক্ত হল ‘এসআইআর’। ভোটার...