Monday, April 6, 2026

হার দিয়ে বিশ্বকাপের অভিযান শুরু ভারতের, নিউজিল্যান্ডের কাছে হারল ৫৮ রানে

Date:

Share post:

মহিলা টি-২০ বিশ্বকাপের প্রথম ম্যাচেই ধাক্কা ভারতের। হার দিয়ে বিশ্বকাপের অভিযান শুরু করল হরমনপ্রীত কৌরের দল। এদিন প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ৫৮ রানে হারল টিম ইন্ডিয়া। ভারতের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে ৪ উইকেট হারিয়ে ১৬০ রান করে নিউজিল্যান্ড।

ম্যাচে এদিন টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় কিউইরা। প্রথমে ব্যাট করতে নেমে ৪ উইকেট হারিয়ে ১৬০ রান করে নিউজিল্যান্ড। এদিন বলের পাশাপাশি ব্যাট হাতেও ব্যর্থ টিম ইন্ডিয়া। ভারতীয় বোলাররা এদিন মাত দিতে ব্যর্থ হন। নিউজিল্যান্ডের হয়ে অর্ধশতরান ডেভিনের। ৫৭ রানে অপরাজিত তিনি। ৩৪ রান করেন প্লিমার। ভারতের হয়ে দুটি উইকেট রেণুকা সিং-এর। একটি করে উইকেট নেন অরুন্ধুতি রেড্ডি এবং আশা শোভনা।

জবাবে ব্যাট করতে নেমে ধাক্কা খায় টিম ইন্ডিয়া। মাত্র ২ রানে আউট হন শেফালি ভার্মা। ১২ রানে আউট হন স্মৃতি মন্ধনা। ১৫ রান করেন অধিনায়ক হরমনপ্রীত কৌর। ১৩ রান করেন জেমিমা রডরিগেজ। কিইউদের হয়ে চার উইকেট নেন রসমেরি। তিন উইকেট তাহুহুর। ২ উইকেট ইডেন কারসনের। ১ টি উইকেট আমেলিয়ার।

আরও পড়ুন- শ্রাচী স্পোর্টসের হাত ধরে হকি লিগে কলকাতার দল


 

Related articles

গান্ধীমূর্তিতে শ্রদ্ধা জানিয়ে মনোনয়ন পেশ: ঘরের ছেলে কুণালের জন্য বিপুল উন্মাদনা জনতার

নির্বাচনের দিন যত এগিয়ে আসছে সব দলীয় প্রার্থীদের মনোনয়নের প্রক্রিয়াও তত দ্রুত হচ্ছে। সোমবারই প্রথম দফার নির্বাচনের মনোনয়ন...

মুর্শিদাবাদে বিজেপির ৩ এজেন্সি কাজ করছে: একতিরে কমিশন-অধীর-মিমকে নিশানা অভিষেকের

মুর্শিদাবাদে বিজেপির ৩ এজেন্সি কাজ করছে। সোমবার, জলঙ্গীর সাদিখাঁরদিয়াড় বিদ্যানিকেতন গ্রাউন্ডের জনসভায় থেকে একতিরে নির্বাচন কমিশন, কংগ্রেস (Congress)...

IPL: হারের হ্যাটট্রিক, লজ্জার নয়া রেকর্ড, ফিকে হচ্ছে সিএসকের দাপট!

আইপিএলের(IPL) শুরুতেই হারের হ্যাটট্রিক। লজ্জার রেকর্ড ধোনিহীন চেন্নাই সুপার কিংসের(CSK)। পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন সিএসকের(CSK) দাপট কি ক্রমশ ফিকে...

দলনেত্রীর কড়া বার্তার পরেই প্রার্থীপদ প্রত্যাহার মনিরুলের

মুর্শিদাবাদের সামশেরগঞ্জে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী জনসভা থেকে মনিরুল ইসলামকে সাসপেনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banarjee)। এর ২৪ ঘণ্টার...