Saturday, June 20, 2026

আমাদের গবেষণার জোরেই মিলেছে স্বীকৃতি: বাংলার ধ্রুপদী ভাষার মর্যাদায় জানালেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

রাজ্যের দাবি মেনে বাংলাকে ধ্রুপদী ভাষার মর্যাদা দেয়েছে কেন্দ্রীয় সরকার। বৃহস্পতিবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হওয়ার পরেই নিজের এক্স হ্যান্ডেলে বিষয়টি জানিয়ে পোস্ট করেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। জানান, “আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি, আমাদের দীর্ঘ লড়াইয়ের পর আমাদের মাতৃভাষা বাংলাকে ভারত সরকার একটি ধ্রুপদী ভাষার মর্যাদা দিয়েছে।” জানুয়ারি মাসেই এই বিষয়ে দাবি জানিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) চিঠি পাঠান মমতা। শুক্রবার, স্যোশাল মিডিয়ায় সেই চিঠির ছবি পোস্ট করে মুখ্যমন্ত্রী জানান, বাংলার তথ্য নির্ভরযুক্তির জোরে ধ্রুপদী ভাষার স্বীকৃতি দিয়েছে। একই সঙ্গে এদিন পুজো উদ্বোধনে গিয়েও এই বিষয়ে খুশি প্রকাশ করেন মুখ্যমন্ত্রী।বাংলার মুখ্যমন্ত্রীর বহুদিনের দাবি ছিল বাংলা ভাষাকে ধ্রুপদী মর্যাদা দেওয়া হোক। দীর্ঘদিনের সেই দাবি পূরণ হল। চলতি বছর জানুয়ারি মাসেই বাংলাকে (Bengali) ধ্রুপদী ভাষার মর্যাদা দিতে প্রধানমন্ত্রীকে চিঠি লেখেন মুখ্যমন্ত্রী। এদিন নিজের ফেসবুক পেজে সেই চিঠি পোস্ট করেন মমতা। লেখেন
“এখানে(তারিখ ১১ জানুয়ারি ২০২৪) ভারতের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে পাঠানো আমার চিঠির একটি অনুলিপি দেওয়া হয়েছে যেখানে আমি বাংলাকে ধ্রুপদী ভাষা হিসাবে কেন্দ্রীয় সরকারের স্বীকৃতি দেওয়ার দাবিটি জানিয়েছিলাম। আমাদের তথ্য-ভিত্তিক যুক্তিগুলি অবশেষে জিওআই দ্বারা গৃহীত হয়েছে। চিঠিটি জনসাধারণের জ্ঞাতার্থে নীচে দেওয়া হল। স্বীকৃতি অনেক বঞ্চনা-অস্বীকৃতির পরে আসে।“

এদিন পুজো উদ্বোধনে গিয়েও মমতা (Mamata Banerjee) বলেন, আমরা অনের তথ্য-সহ গবেষণা পত্র কেন্দ্রের কাঠে পাঠিয়ে ছিলাম। বিশ্বে স্বীকৃত ভাষা হিসেবে পঞ্চম, এশিয়াতে দ্বিতীয় বাংলা। অন্যান্য ভাষা পেয়েছে, কিন্তু আমরা পাচ্ছিলাম না। বাংলাকে বঞ্চিত রাখা হয়েছিল। কিন্তু গতকালই ধ্রুপদীভাষার স্বীকৃতি মিলেছে। এটা বিশ্বের দরবারে বাংলাকে আরও গৌরবান্বিত করবে-মত মুখ্যমন্ত্রীর।







Related articles

ইংল্যান্ড সিরিজেও নেই হার্দিক! কোহলির ফিটনেস নিয়েও প্রশ্ন

চোটের সমস্যা যেন পিছু ছাড়ছে না ভারতীয় দলকে। চোটের জন্য আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের(ODI) সিরিজ থেকে আগেই ছিটকে গিয়েছেন...

পশ্চিমবঙ্গ দিবস-শ্যামাপ্রসাদ ভূমিকা রাখা হোক পাঠ্যবইয়ে: দাবি সুকান্তর, সহমত আরও ২ মন্ত্রীর

কেন ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস? শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের (Shyamaprasad Mukharjee) ভূমিকা কী? এ বিষয় নিয়ে একটা চ্যাপ্টার পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত...

সোশ্যাল মিডিয়ায় ‘একেন বাবু’র রাজনৈতিক পোস্ট! সতর্ক করলেন অনির্বাণ 

তারকাদের নাম ছবি ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো অ্যাকাউন্ট নতুন কিছু নয়। এবার সেই তালিকায় জুড়ে গেল অনির্বাণ...

জেনে নিন শনিবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন দাম জারি করে সরকারি...