Monday, April 6, 2026

বাড়িতে বসেই ‘উৎসবের উপহার’, ২.৫ লক্ষ মানুষকে খুশির ছোঁয়া অভিষেকের

Date:

Share post:

উৎসব মানেই ডায়মন্ড হারবারের মানুষের ঘরে একটু বেশিই খুশির ছোঁয়া। সাংসদ তথা তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের (Abhishek Banerjee) তরফ থেকে পুজো উপহারে উৎসব বাসিন্দাদের জন্য আলাদা আনন্দ এনে দেয়। এবছরও তার ব্যতিক্রম হয়নি। পুজোর প্রায় এক মাস আগে থেকে উপহারের ডালি নিয়ে ডায়মন্ড হারবারের (Diamond Harbor) মানুষের দুয়ারে পৌঁছে যাওয়া তৃণমূল কর্মীরা এবছর এখনও পর্যন্ত আড়াই লক্ষ মানুষের ঘরে পৌঁছে দিলেন সাংসদের দেওয়া পুজোর উপহার।

গত বছর পর্যন্ত পুজোর আগে ‘অভিষেকের উপহার’ কর্মসূচি অনুষ্ঠিত হয় ডায়মন্ডহারবার লোকসভার সাতটি বিধানসভা কেন্দ্রে। সেখানে সাংসদ নিজে উপস্থিত থেকে পুজোর উপহার মানুষের হাতে তুলে দিয়েছিলেন। এবছর সেখানে ছোট্ট একটি পরিবর্তন। স্থানীয় মানুষের সঙ্গে তৃণমূল কর্মীদের জনসংযোগ আরও বাড়াতে বাড়ি বাড়ি গিয়ে ‘উৎসবের উপহার’ তুলে দেওয়ার পন্থা নেন সাংসদ (MP)। সেই উপহারের ডালি নিয়ে মানুষের হাতে তুলে দেন স্থানীয় তৃণমূল নেতা কর্মীরাই।

পঞ্চায়েত থেকে পুরসভা এলাকা, তালিকা তৈরি করে যাঁরা উৎসবে আনন্দে থেকে আর্থিক কারণে সামান্য হলেও মনোক্ষুণ্ণ থাকতে পারতেন, তাঁদের হাতে পৌঁছে যায় সাংসদের ‘উৎসবের উপহার’। এপ্রসঙ্গে প্রাক্তন তৃণমূল সাংসদ কুণাল ঘোষ জানান, এটাই ডায়মন্ড হারবার মডেল (Diamond Harbor Model)। চূড়ান্ত সাংগঠনিক দক্ষতা না থাকলে যে সম্ভব নয়। অল্প সময়ের মধ্যে দু লক্ষের বেশি মানুষকে চিহ্নিত করে তাঁদের হাতে উপহার তুলে দেওয়ার জন্য বুথস্তরে যে সাংগঠনিক দক্ষতা প্রয়োজন, তা অভিষেক দেখিয়ে দিয়েছেন।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...