Friday, April 3, 2026

‘ফেক নিউজ’ চিহ্নিত করলে মহিলাদের ১০০ পুরস্কার, হতে পারে চাকরি: ঘোষণা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

সম্প্রতি রাজ্যে কোনও ঘটনা ঘটলে তা নিয়ে বাস্তবে আলোড়নের থেকে বেশি আন্দোলন সোশ্যাল মিডিয়ায় দেখা যায়। অনেক ক্ষেত্রেই অনেক ঘটনা নিয়ে ফেক নিউজ (fake news) ছড়ানোর প্রবণতাও প্রভাবিত করেছে পুলিশি তদন্তকে। রাজ্য পুলিশ ফেক নিউজ ছড়ানো থেকে সাধারণ মানুষকে বিরত রাখতে একাধিক ব্যক্তিকে শাস্তির পথে হাঁটলেও বন্ধ হয়নি ফেক নিউজ ছড়ানো। এবার রাজ্যের মহিলাদের সেই কাজে এগিয়ে আসার বার্তা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। পুলিশের সাইবার ক্রাইম (cyber crime) শাখায় ফেক নিউজ সম্পর্কে জানানোর জন্য ঘোষণা করলেন পুরস্কারও। এমনকি এই কাজে পুরুষদের থেকে মহিলাদের প্রতি বেশি আস্থা প্রকাশ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee)।

বরাবর নারীর ক্ষমতায়নে বিশ্বাসী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় বিভিন্ন সময়ে রাজ্যের মহিলাদের অনেক কাজে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। এলাকায় দুষ্কৃতীদের থেকে প্রতিরোধ গড়ে তোলা থেকে সমাজ সংস্কারে নতুন ধরনের কাজ তুলে ধরায় মহিলাদের উপর বেশি ভরসা করেছেন তিনি। সাইবার ক্রাইম শাখাকে সাহায্যের ব্যাপারেও তাঁর ভরসার জায়গায় সেই মেয়েরাই। তিনি বলেন, “আপনারাই পারেন করতে। জোট বাধুন তো, রিয়েল স্টার (real star) আপনারা যারা ঘরে বসে কাজ করেন। যারা সমাজটাকে ভালো চেনেন আপনারাই দায়িত্বটা নিন।”

কীভাবে অপরাধী ধরতে পুলিশকে সাহায্য করতে পারবেন মেয়েরা, তার পথও সহজে বাতলে দেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এক্ষেত্রে তিনি উল্লেখ করেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের (AI)। যার মাধ্যমে তৈরি হচ্ছে ভিডিও বা ছবি। সেই সব পোস্টই চিহ্নিত করার বার্তা দেন মুখ্যমন্ত্রী। সেই দায়িত্ব নিয়ে তাঁর বার্তা, “মেয়েদের দায়িত্ব দিয়ে যাচ্ছি, ছেলেরা সময় পায় না। নিজে থেকে ফেসবুক (Facebook) টুইটার (Twitter) খুলবেন। ছবিটার উপরে লিখবেন ‘ফেক’ (Fake)। কথাটা আগে লিখুন তারপর পাঠিয়ে দিন সাইবার ক্রাইমে।”

আর এই সাহায্য পুলিশকে করলে পুলিশের পক্ষ থেকেই পুরস্কারের আশ্বাস মুখ্য়মন্ত্রীর। তিনি রাজ্য পুলিশকে নির্দেশ দেন, “যে মেয়েরা অপরাধীদের ধরে দিতে পারবে, অপরাধকে নিহ্নিত করবে প্রথম তাদের জন্য ১০০টা পুরস্কার থাকবে। এবং তারা চাকরিও পাবে দরকার হলে।” সেই সঙ্গে তিনি মনে করিয়ে দেন, “এরা রাঁধে এবং চুলও বাঁধে। এরাই ফেক নিউজ (fake news) দিতে পারবে।”

Related articles

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...

কোথায় বিজেপি বিধায়ক: ইন্দাস থেকে প্রশ্ন অভিষেকের

ইন্দাসে বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারাকে এলাকায় দেখাই যায় না বলে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...