Sunday, June 14, 2026

R G Kar: CBI চার্জশিটে মূল অভিযুক্ত সঞ্জয়ই, “মানুন কলকাতা পুলিশ ঠিক পথেই ছিল” পোস্ট কুণালের

Date:

Share post:

CBI-য়ের প্রথম চার্জশিটেই প্রমাণ আর জি করে তরুণী চিকিৎসক-পড়ুয়ার ধর্ষণ-খুনের ঘটনায় যাকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করেছিল কলকাতা পুলিশ, সেই সঞ্চয় রাই মূল অভিযুক্ত। সোমবার, শিয়ালদহ আদালতে আর জি কর কাণ্ডে ২১৩ পাতার প্রথম চার্জশিট জমা দিয়েছে সিবিআই। সেখানে ২০০ সাক্ষীর বয়ানের ভিত্তিতে সঞ্জয়কেই খুন-ধর্ষণে অভিযুক্ত বলে উল্লেখ করা হয়েছে। এর পরেই  রাজ্যসভার তৃণমূলের (TMC) প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ (Kunal Ghosh) নিজের এক্স হ্যান্ডেলের লেখেন, ”ডাক্তারদের গোষ্ঠী রাজনীতির নাটক, নানা গল্প চলবে। হয়ত পরে অন্য নাম জুড়বে। মানুন, কলকাতা পুলিশ ঠিক পথেই ছিল।”

৯ অগাস্ট সকালে আর জি কর মেডিক্যাল কলেজের এমারজেন্সি বিল্ডিংয়ের চেস্ট মেডিসিন বিভাগে তরুণী চিকিৎসক-পড়ুয়ার চিকিৎসকের দেহ উদ্ধার হয়। তদন্তে নেমে ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্ত সিভিক ভলান্টিয়র সঞ্জয় রাইকে গ্রেফতার করে কলকাতা পুলিশ। এরপর কলকাতা হাইকোর্টের নির্দেশে তদন্ত যায় সিবিআই-এর কাছে। তদন্তভার হাতে নিয়ে সঞ্জয় রাইকে হেফাজতে নিয়ে জেরা করে CBI। এদিকে তিলোত্তমার ধর্ষণ-খুনকে সামনে রেখে নিজেদের দাবিপূরণের রাস্তায় নেমেছেন জুনিয়র ডাক্তাররা। আর তাতে পিছন থেকে মদত দিচ্ছে বিরোধীরা। সঞ্জয় ধরা পড়ার পরেই এই জুনিয়র চিকিৎসকরা অভিযোগ করেছিলেন, একা সঞ্জয় নয়, সঙ্গে আরও অনেকে জড়িত। এমনকী এটাকে গণধর্ষণ বলেও অভিযোগ করেন অনেকে। কিন্তু শিয়ালদহ আদালতে সিবিআই প্রথম চার্জশিট জমা দিতে দেখা গেল কলকাতা পুলিশ ২৪ ঘণ্টার মধ্যে যাকে গ্রেফতার করেছিল সেই মূল অভিযুক্ত। আর সেটা বলতে সিবিআই সময় নিল ৫৮ দিন।

সিবিআইয়ের চার্জশিটেও সেই অভিযুক্তকেই মূল অভিযুক্ত বলে উল্লেখ করা হয়েছে। এর পরেই বিষয়টি নিয়ে পোস্ট করেন কুণাল। বলেন, ”RGKar:
যাঁরা CBI চেয়েছিলেন, দেখুন, মূল ধর্ষণ, খুনের মামলায় তারা শুধু সঞ্জয় রাইয়ের নামে চার্জশিট দিল, যাকে 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করেছিল কলকাতা পুলিশ। তদন্ত চলুক। ডাক্তারদের গোষ্ঠী রাজনীতির নাটক, নানা গল্প চলবে। হয়ত পরে অন্য নাম জুড়বে। মানুন, কলকাতা পুলিশ ঠিক পথেই ছিল।”

এই চার্জশিট প্রসঙ্গে আন্দোলনকারী চিকিৎসক দেবাশিস হালদার বলেন, ”সংবাদমাধ্যম থেকে যা তথ্য পেয়েছি, সেই অনুযায়ী এটি একটি প্রাথমিক চার্জশিট। তার ভিত্তিতে এই মুহূর্তে কোনও মন্তব্য করা আমাদের পক্ষে সম্ভব নয়। আমরা আইনজীবীদের সঙ্গে কথা বলব। তার পরে এই বিষয়ে আমাদের প্রতিক্রিয়া জানাব।”







Related articles

রবিবারের সকালে দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন! একের পর এক সিলিন্ডার বিস্ফোরণ 

ছুটির সকালে ঘুম ভাঙ্গার আগেই রাজধানীতে ভয়াবহ অগ্নিকাণ্ড। দিল্লির কালকাজী-গোবিন্দপুর ফ্লাইওভারের পাশেই একটি রেস্টুরেন্টে একের পর এক এলপিজি...

অভিষেকের হাত থেকে ক্ষমতা কেড়ে নিন মমতা, ফেসবুক লাইভে মন্তব্য পার্থর!

ভোটে ভরাডুবির পর যখন তৃণমূল কংগ্রেসে (TMC) ভাঙ্গনের ছবি ধরা পড়ছে ঠিক তখনই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) হাত...

আজই ইরানের সঙ্গে শান্তি চুক্তি আমেরিকার! বড় ঘোষণা ট্রাম্পের 

পশ্চিম এশিয়ার উত্তপ্ত পরিস্থিতি কি এবার অতীত হতে চলেছে? বারুদের গন্ধ ভুলে স্বাভাবিক ছন্দে চলবে হরমুজ Strait of...

FIFA World Cup: শুরুতেই হোঁচট, মরক্কোর বিরুদ্ধে ড্র ব্রাজিলের

  বিশ্বকাপে প্রথম ম্যাচেই আটকে গেল ব্রাজিল। মরক্কোর বিরুদ্ধে ১-১ করে ড্র করেই বিশ্বকাপ অভিযান শুরু পাঁচবারের চ্যাম্পিয়নদের। ৪-২-৩-১ ছকে...