Saturday, June 27, 2026

বীরভূমের খোলামুখ কয়লাখনিতে বিস্ফোরণ,এনআইএ তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের

Date:

Share post:

বীরভূমের খোলামুখ কয়লাখনিতে সোমবার বিস্ফোরণ হয়েছিল। সেই বিস্ফোরণে মারা গিয়েছেন ছয় জন। ওই ঘটনায় এবার কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হল। এনআইএ তদন্ত দাবি করে এই মামলা হাইকোর্টে দাখিল হয়েছে। প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন।

বীরভূমের খয়রাশোলের ভাদুলিয়া কয়লাখনিতে বিস্ফোরণ হয়। বিস্ফোরণের তীব্রবীতা অত্যন্ত বেশি ছিল। খনি শ্রমিকদের শরীর বিস্ফোরণের ফলে ছিন্নভিন্ন হয়ে যায়। জখমদের শারীরিক অবস্থাও যথেষ্ট আশঙ্কাজনক।প্রাথমিক ভাবে জানা গিয়েছিল খনিতে কয়লা তোলার জন্য এই বিস্ফোরণ করানো হয়।

কয়লা খনি এলাকায় একটি ট্রাক বিস্ফোরণে সম্পূর্ণ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। কেবল কাঠামো টুকু রয়েছে গাড়িটির। সেই গাড়িতেই বিস্ফোরণ হয়েছে। বিস্ফোরণের মাত্রা অত্যন্ত বেশি ছিল। ওই এলাকা বিস্ফোরণের পর কেঁপে ওঠে।ঘটনাস্থলে চারদিকে পাথর, ধুলোর স্তূপ হয়ে রয়েছে। বাতাসে দীর্ঘ সময় বারুদের গন্ধ ছিল। পাঁচ জন ঘটনাস্থলেই মারা যায়। একজন পরে হাসপাতালে মারা গিয়েছেন। আরও একজন আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। অন্যান্য জখম শ্রমিক হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি রয়েছেন।রাজ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এনআইএ তদন্তের দাবি করেছিলেন। এর আগে মহম্মদ বাজারে ৮১ হাজার জিলেটিন স্টিক ও ডিটোনেটর উদ্ধার করা হয়েছিল। সেই ঘটনায় এনআইএ তদন্ত করছে।

এবার এই ঘটনায় কলকাতা হাইকোর্টে মামলা হল। এনআইএ তদন্ত চেয়ে মামলা দায়ের হয়েছে। মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম।









Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...