Wednesday, June 3, 2026

বিজেপির ভরাডুবির বাজারে ভূস্বর্গে ১ আসন বামেদের, খাতা খুলল আপ

Date:

Share post:

গোটা দেশে লোকসভা নির্বাচনে বামেদের ভরাডুবি। I.N.D.I.A. জোটের হাত ধরার পরেও পার হয়নি বৈতরণী। তবে জম্মু ও কাশ্মীরে ৩৭০ ধারা (Article 370) বিলোপ (abrogation) হওয়া যেন বামেদের শাপে বর। গোটা ভূস্বর্গে বিজেপিকে সাধারণ মানুষের প্রত্যাখ্যানের হাত ধরে খাতা খুলল বামেরা। অন্তত একটি আসন জয় সিপিআইএমের (CPIM)। সেই সঙ্গে জোটের হওয়ায় প্রথমবার জম্মু ও কাশ্মীরে একটি আসন জয় আপের (AAP)।

কাশ্মীরের দীর্ঘদিনের বিধায়ক সিপিআইএমের মহম্মদ ইউসুফ তারিগামি (Mohammed Yusuf Tarigami)। ১৯৯৬ সাল থেকে কাশ্মীরের কুলগাম (Kulgam) কেন্দ্র থেকে বিধায়ক প্রবীন নেতা তারিগামি। টানা চারবার জিতেছিলেন তিনি কুলগাম থেকে। ২০১৪ সালে শেষবার বিধানসভা নির্বাচনেও এই কেন্দ্র থেকে জয়লাভ করেন তারিগামি (Yusuf Tarigami)। এবারের নির্বাচনে নিকটতম প্রতিদ্বন্দ্বী জামাত-এ-ইসলামি প্রার্থী সায়র রেসির (Sayar Reshi) থেকে ৭৮৩৮ ভোটে জয়লাভ করেন তিনি। একদিকে কাশ্মীরে আতঙ্ক থামিয়ে শান্তি প্রতিষ্ঠা, অন্যদিকে কাশ্মীরের মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার দাবি নিয়ে আন্দোলনে নামা বামেরা নিজেদের আসন ৩৭০ অবলুপ্তির পরেও ধরে রাখতে পেরেছে।

অন্যদিকে প্রবল বিজেপি বিরোধী হাওয়ায় কাশ্মীরে খাতা খুলতে পারল আম আদমি পার্টি। প্রথমবার কাশ্মীরে বিধানসভা নির্বাচনে অংশ নিয়ে একটি আসন ছিনিয়ে নিতে সক্ষম হল অরবিন্দ কেজরিওয়াল নেতৃত্বাধীন দল। ডোডা কেন্দ্র থেকে মেহরাজ মালিক নিকটতম প্রতিদ্বন্দ্বী গজয় সিং রানাকে ৪৫৩৮ ভোটে পরাজিত করেন তিনি। মেহরাজের জয়ের পরে দলের আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল নিজে ভিডিও কলে অভিনন্দন জানান তাঁকে।

Related articles

স্বর্ণ ব্যবসায়ী খুনে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ আদালতের 

স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় মূল অভিযুক্ত প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কেন এতদিনেও...

গৌরী স্প্র্যাটের সঙ্গে বৈবাহিক জীবন শুরু আমিরের?

ফের সংবাদ শিরোনামে আমির খানকে ব্যক্তিগত জীবন! গৌরী স্প্র্যাটের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জন নতুন নয় একেবারেই, কিন্তু...

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

CFL: বাগানের অনুশীলনে আইএসএল দলের ফুটবলার, অসন্তুষ্ট বাস্তব

বুধবার থেকে কলকাতা লিগের(CFL) প্রস্তুতি শুরু করল মোহবাগান(Mohun bagan)। কোচ বাস্তব রায়ের অধীনে অনুশীলন শুরু হল। মোহনবাগান অনুশীলনে...