Saturday, June 27, 2026

কল্যাণী AIIMS-র পরিকাঠামো নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ বিচারপতির, কেন্দ্রীয় স্বাস্থ্যসচিবকে কড়া নির্দেশ

Date:

Share post:

কেন্দ্রীয় সরকারি হাসপাতালের পরিকাঠামো নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ কলকাতা হাই কোর্টের (Calcutta High Court)। কল্যাণী AIIMS-এর পরিকাঠামোগত কাজ ৩১ ডিসেম্বর ২০২৫-এর মধ্যে শেষ করতে কেন্দ্রীয় স্বাস্থ্যসচিবকে নির্দেশ দিয়েছেন হাই কোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। একই সঙ্গে রাজ্যকে প্রয়োজনীয় অনুমোদন দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে।এদিন জয়নগর নাবালিকা খুনের ময়নাতদন্ত প্রসঙ্গে মঙ্গলবার কল্যাণী AIIMS-র পরিকাঠামো নিয়ে ক্ষোভ প্রকাশ করেন বিচারপতি। AIIMS-এর মতো একটা হাসপাতালে ময়নাতদন্ত করার মত পরিকাঠামো নেই শুনে বিস্ময় প্রকাশ করেন তিনি। জানতে চান কটা অপারেশন থিয়েটার আছে? ৫বছর ধরে সেখানে ডাক্তারি পড়ানো হচ্ছে, অথচ MBBS পাশ চিকিৎসকদের ময়নাতদন্তের কোনও অভিজ্ঞতাই নেই! উষ্মা প্রকাশ করেন হাই কোর্টের বিচারপতি। তাঁর মতে, কেন্দ্রীয় হাসপাতালের সাহায্য চেয়ে একজন আদালতে এসেছেন, অথচ তাঁকে JNM-এর মতো প্রান্তিক সরকারি হাসপাতালে যেতে হচ্ছে। অর্থাৎ বিচারপতির মতে, রাজ্যের প্রাক্তিক সরকারি হাসপাতালে যে পরিকাঠামো আছে, কেন্দ্রীয় সরকারি AIIMS-এ তাও নেই। এর পরেই আগামী বছর ৩১ ডিসেম্বরের মধ্যে কাজ শেষ করতে কেন্দ্রীয় স্বাস্থ্য সচিবকে নির্দেশ দেন বিচারপতি।







Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...