Wednesday, June 24, 2026

ফ্যাশন প্যারেডের কায়দায় ছবি! মেকি বিপ্লবীদের ধুয়ে দিলেন কুণাল

Date:

Share post:

রীতিমতো সেজেগুজে ফ্যাশন প্যারেডের কায়দায় ছবি তুলে পোস্ট সোশ্যাল মিডিয়ায়। আর প্রতিবাদীদের জন্যে দরদে আন্দোলনের পাশে থাকার অঙ্গীকার। ছবি তুলে ধরে এভাবেই মেকি বিপ্লবীদের সেই তাঁদের ধুয়ে দিলেন তৃণমূলের রাজ্যসভার প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ (Kunal Ghosh)। সোমবার এক্স হ্যান্ডেলে (X Handle) কুণাল লেখেন, “এদের গ্যাস খেয়ে ওদিকে ওরা অনশনে। এদিকে বিবেকের কোটিং মেরে পোজ দিয়ে ফ্যাশন প্যারেড চলছে। যদি অনশনরতদের প্রতি সত্যি দরদ থাকে, কোনও মানুষ এই পোস্ট করতে পারে না।“দুর্গোৎসবের আবহে জুনিয়র ডাক্তারদের অনশন-আন্দোলন শুরু হতেই রাজ্যের সিনিয়র ডাক্তার ও নাগরিক সমাজের একাংশ এই আন্দোলনের সমর্থনে সুর চড়িয়েছিলেন। এই সব মেকি দরদিদের মুখোশ খুলে দেন কুণাল (Kunal Ghosh)। তাঁর কথায়, মুখে বলছেন, উৎসব নয়, বিচার চাই। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে তাঁরাই জমিয়ে উৎসবে শামিল হয়েছেন। নিজেরা উৎসব করবেন আর অন্যদের অনশনে উৎসাহ দেবেন!

একই সঙ্গে সিবিআই নিয়ে জুনিয়র ডাক্তারদের একাংশের ভূমিকা প্রসঙ্গে সোশ্যাল মিডিয়ায় তীব্র কটাক্ষ করেছেন কুণাল। বলেন, এতদিন বলা হচ্ছিল সিবিআই চাই। সেই সিবিআই চার্জশিট দিল, সঙ্গে সঙ্গে বলা হচ্ছে, এই চার্জশিট মানা হবে না। সেখানে কেন একজনের নাম! আজব দাবি। কেন বাকিদের নাম নেই। এখন বলা হচ্ছে রাজভবন চল। এই নিয়ে তীব্র কটাক্ষ করে সোশ্যাল মিডিয়ায় কুণাল লেখেন, “আবার নতুন নাটক জুনিয়র ডাক্তারদের একাংশের। এতদিন ছিল উই ওয়ান্ট সিবিআই, এখন বলছে, CBI চার্জশিট মানি না। কেন একজনকে? যাকে পুলিশই ধরেছে। যে জুনিয়র ডাক্তাররা ময়নাতদন্ত সংক্রান্ত নথিতে সই করে মান্যতা দিয়ে পরে চেপে গিয়ে বিপ্লবে, এবার আগে তাদের গ্রেফতার করে জেরা করুক সিবিআই। কাদের কথায় অবস্থান বদল? নিজেদের ইচ্ছেমতো তদন্ত, কোর্ট চালাবে এরা? ভেবেছে কী?  নির্দিষ্ট রাজনৈতিক অঙ্কে অরাজকতা চায়।“







Related articles

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...