Wednesday, April 8, 2026

আর জি কর মামলায় মূল অভিযুক্ত সঞ্জয় রাই, সুপ্রিম কোর্টে দাবি সিবিআইয়ের

Date:

Share post:

শীর্ষ আদালতেও বদলালো না সিবিআইয়ের (CBI) মূল অভিযুক্ত। আর জি কর-কাণ্ডে কলকাতা পুলিশের হাতে ধৃত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রাই-ই মূল অভিযুক্ত, সুপ্রিম কোর্টে স্ট্যাটাস রিপোর্ট (status report) জমা দিয়ে জানালো সিবিআই৷ এর আগে চার্জশিটেও একই কথা জানিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা৷ এদিন সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানিতে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই-র তরফে স্ট্যাটাস রিপোর্ট জমা দেন সলিসিটর জেনারেল তুষার মেহতা (Tushar Mehta)৷ সেখানেই তাঁর দাবি, সঞ্জয় রাই ছাড়াও আর কেউ আরজি কর হাসপাতালের তরুণী চিকিৎসকের খুন ও ধর্ষণের ঘটনার সঙ্গে যুক্ত আছে কি না, তা তদন্ত করে দেখছে সিবিআই, জানানো হয় সুপ্রিম কোর্টে (Supreme Court)।

সেইসঙ্গে তাৎপর্যপূর্ণ হল, দেশের সর্বত্র সরকারি হাসপাতালে কর্মরত চিকিৎসক ও চিকিৎসাকর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করার লক্ষ্যে গঠিত টাস্ক ফোর্সের কাজের গতিতে একেবারেই সন্তুষ্ট নয় সুপ্রিম কোর্ট৷

মঙ্গলবারের শুনানিতেই রাজ্য সরকারের তরফে হলফনামা দিয়ে জানানো হয়েছে, রাজ্যের ২৮টি মেডিক্যাল কলেজ-সহ সব সরকারি হাসপাতালে সিসিটিভি বসানো, নতুন শৌচাগার ও ডিউটি রুম তৈরির কাজ শেষ।একইসঙ্গে শুরু করা হয়েছে অনলাইন পেশেন্ট রেফারেল ও অনলাইন বেড অ্যাভেলিবিলিটি মনিটরিং পদ্ধতিও। রাজ্য সরকারের পেশ করা তথ্যে আস্থা প্রকাশ করেছে শীর্ষ আদালত।

Related articles

IPL: বরুণ-নারিনকে নিয়ে জারি উদ্বেগ, কেকেআর-লখনউ ম্যাচে ভিলেন হবে বৃষ্টি?

প্রথম দুই ম্যাচে হার। বৃষ্টির কারণে পাঞ্জাব কিংস ম্যাচ থেকে ১ পয়েন্ট ঘরে ঢুকেছে। এই পরিস্থিতিতে  বৃহস্পতিবার আইপিএলে...

নেই বাড়ি-গাড়ি: রাজ্যের মুখ্যমন্ত্রীর মোট সম্পত্তি ১৫ লক্ষ

তিনি দাবি করেন, রাস্তা থেকে লড়াই করে বর্তমানে যে জায়গায় তিনি এসেছেন, তা অর্জন করেছেন বলে। যে কোনও...

পড়ুয়াদের পোশাক-জুতোর গুণগত মানে কড়া নজর! আচমকা পরিদর্শনে নামছে বিকাশ ভবন 

রাজ্যের সরকারি ও সরকার পোষিত স্কুলগুলিতে পড়ুয়াদের দেওয়া পোশাক, জুতো ও স্কুল ব্যাগের গুণগত মান নিয়ে কোনও আপস...

ইমপিচমেন্ট বিজ্ঞপ্তি খারিজ গণতন্ত্রের উপরই প্রশ্ন: জ্ঞানেশ-ইস্যুতে একজোট I.N.D.I.A.

সংসদের দুই কক্ষে যে প্রক্রিয়ায় খারিজ করে দেওয়া হয়েছে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের (CEC Gyanesh Kumar) বিরুদ্ধে...