Thursday, March 26, 2026

ভারতে থাকার রেসিডেন্স পারমিটের মেয়াদ শেষ, উদ্বেগে তসলিমা

Date:

Share post:

ইতিমধ্যেই প্রায় ৩ মাস অতিক্রান্ত হয়েছে তসলিমা নাসরিনের ভারতে থাকার রেসিডেন্স পারমিট। ২২ জুলাই শেষ হয়েছে তার ভারতে থাকার মেয়াদ।পুরো বিষয়টি নিয়ে উদ্বিগ্ন তসলিমা। ইতিমধ্যেই ফোনে ও মেলে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রকের সঙ্গে যোগযোগের চেষ্টা করেছেন নির্বাসিত লেখিকা।যদিও উত্তর মেলেনি।পুরো বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় তসলিমা লিখেছেন, আমি ২০ বছর ভারতে রয়েছি। এমনটা কখনও হয়নি। প্রত্যেকবার পারমিটের মেয়াদ ফুরনোর সঙ্গেই পুনর্নবীকরণ করা হয়। কিন্তু এবারে কী হচ্ছে, কেন হচ্ছে বুঝতে পারছি না।

সোশ্যাল মিডিয়ায় তিনি আরও লেখেন, সরকারের কেউই আমার চেনা নয়। আমি কারও সঙ্গে যে যোগাযোগ করবো জানার জন্য যে কেন আমার রেসিডেন্স পারমিটের মেয়াদ বাড়ানো হচ্ছে না, তারও উপায় নেই।তিনি লেখেন, ‘যে দেশে জন্মেছিলাম, কিছু সত্য উচ্চারণ করেছি বলে সে দেশ নির্বাসন দিল। যে রাজ্যে ভাষার টানে আর প্রাণের টানে বাস করছিলাম, সে রাজ্যও অজ্ঞাত কারণে নির্বাসন দিল। আর যে শহরে বাস করছি এখন, অন্য কোনও দেশে বাস করার কোনও উপায় নেই বলে, সে শহরও কি অবশেষে তল্পিতল্পা গুটোতে বলবে?

উদ্বিগ্ন তসলিমার কথায়, এই বয়সে এই স্বাস্থ্য নিয়ে আমার আর কোথাও যাওয়ার মতো অবস্থা নেই। নিজের দেশ থেকে তাড়িয়ে দিয়েছে। বাংলার মধ্যে থাকতে ভালবাসি বলে কলকাতায় ছিলাম। সেখান থেকেও চলে আসতে হল দিল্লিতে। এ বার আমি কোথায় যাব?

প্রসঙ্গত, ১৯৪৪ সালে বাংলাদেশ থেকে নির্বাসিত হওয়ার পর বেশ কয়েকবছর ইউরোপে ছিলেন তসলিমা। এরপর ২০০৪ সালে তিনি এদেশে চলে আসেন।ভারতেও বেশ কয়েকবার অবস্থান বদলের পর তিনি ২০১১ সাল থেকে দিল্লিতে বসবাস করছেন। তবে বাংলাদেশের বর্তমান পরিস্থিতির কারণেই কি তার পারমিট রিনিউ করার ক্ষেত্রে সমস্যা তৈরি হচ্ছে? এবিষয়ে তসলিমা জানান, বাংলাদেশ কিংবা সেখানকার রাজনীতির সঙ্গে তার কোনও সম্পর্ক নেই। তিনি একজন সুইডিশ নাগরিক হিসাবে ভারতে থাকেন। আর বাংলাদেশের বর্তমান পরিস্থিতির অনেক আগে তার পারমিট বাতিল করা হয়েছে। ২০১৭ সালে প্রযুক্তিগত ত্রুটির কারণ দেখিয়ে তার পারমিট বাতিল করা হয়েছে।








 

Related articles

খারাপ আবহাওয়ার জের, অবতরণ করতে না পেরে কলকাতার আকাশে চক্কর মুখ্যমন্ত্রীর বিমানের

তুমুল বৃষ্টি। খারাপ আবহাওয়া। কলকাতা বিমানবন্দরে অবতরণে দেরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বিমানের। বৃহস্পতিবার, ৩টে ৩৯ মিনিটে...

একদিনে ৭২ কোটি ভিউ! ‘স্পাইডার ম্যান’ ট্রেলার প্রকাশ্যে আসতেই তুঙ্গে মার্ভেল ভক্তদের উন্মাদনা

পুরোনো সব রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়ল ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’-র (Spider-Man: Brand New Day)। টম হল্যান্ড (actor...

বিজেপিকে প্রশ্ন করুন, কোন সাহসে ভোট চাইছেন? ধূপগুড়ির প্রচারসভা থেকে আক্রমণ অভিষেকের

পাখির চোখ নির্বাচন (Assembly Election)। বাংলার উত্তর থেকে দক্ষিণ ছুটে বেড়াচ্ছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়...

নির্যাতিতার নাম-পরিচয় গোপন রাখা বাধ্যতামূলক, জানিয়ে দিল সুপ্রিম কোর্ট

সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি এন কোটিশ্বর সিংহের বেঞ্চে একটি ধর্ষণের মামলার রায় দেয় আদালত। বৃহস্পতিবার...