Friday, June 26, 2026

মুর্শিদাবাদের সালারে খুন তৃণমূল কর্মী, ধৃত ২

Date:

Share post:

গ্রামের একটি দোকানে চা খেয়ে বাড়ি ফিরছিলেন। সেই সময় দুষ্কৃতীদের আক্রমণে মৃত্যু হল এক তৃণমূল কর্মীর। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে মুর্শিদাবাদের সালার থানার মালিহাটি -মিল্কিপাড়া গ্রামে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ওই ব্যক্তির নাম আলাই শেখ (৫৫)। সালার থানার পুলিশ দেহটি উদ্ধার করে কান্দি হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইতিমধ্যে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে সালার থানার পুলিশ। বাকি অভিযুক্তদের সন্ধানে তল্লাশি চলছে।
জানা গিয়েছে, সোমবার সন্ধে নাগাদ কান্দ্রা বাসস্ট্যান্ডের কাছে একটি চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন আলাই শেখ নামে তৃণমূল কংগ্রেসের ওই কর্মী। এরপর রাতের দিকে স্থানীয় আর এক ব্যক্তির সঙ্গে তিনি বাড়ি ফিরছিলেন। বাড়ির কাছাকাছি থাকা৪র সময় ৫-৬ জন দুষ্কৃতী তাকে ঘিরে ধরে এবং লাঠি দিয়ে আক্রমণ করে। গুরুতর আহত অবস্থায় আলাইকে উদ্ধার করে প্রথমে সালার হাসপাতাল পরে কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
ভরতপুর-২ ব্লক তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি আবুল হোসেন বলেন, মৃত ব্যক্তি আমাদের দলের সক্রিয় কর্মী ছিলেন। কি কারণে তাকে খুন হতে হল পুলিশ তা তদন্ত করে দেখছে। মৃত ওই ব্যক্তির এক ভাইপো রউফ শেখ দাবি করেন, আমার কাকা আলাইকে যে দুষ্কৃতীরা খুন করেছে তারা সপ্তমীর রাতে আমাকে খুন করার চেষ্টা করেছিল। গতকাল রাতে আমাকে না পেয়ে আমার কাকা আলাইকে খুন করা হয়েছে। কি কারণে এই ঘটনা পুলিশ তা তদন্ত করে দেখুক।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রাথমিকভাবে দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি নিয়ে বিবাদের সূত্রপাত। সেই সময় ৫-৬ জন ব্যক্তি হটাৎই আলাইকে আক্রমণ করে বসে।









Related articles

সাহিত্য সম্রাটের জন্মজয়ন্তীতে ‘বন্দেমাতরম মিউজিয়াম’ তৈরির ঘোষণা মুখ্যমন্ত্রীর

'বন্দেমাতরম' স্রষ্টার ১৮৯-তম জন্মজয়ন্তীতে সাহিত্য সম্রাটের কলেজ স্ট্রিটের বাসভবন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে (Bankim Chandra Chattopadhyay)...

ফের সোনার দামে স্বস্তি! কত কমল সোনার দাম

সপ্তাহের শুরুতে মধ্যবিত্তের কপালে ভাঁজ পড়লেও ফের কমছে হলুদ ধাতুর দাম। যাতে মিলছে স্বস্তির নিঃশ্বাস। আপনি যদি এই...

সাহিত্য সম্রাটের ১৮৯-তম জন্মজয়ন্তীতে কলেজ স্ট্রিটের বঙ্কিম বাসভবনে শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রীর

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৮৯-তম জন্মজয়ন্তীর (Bankim Chandra Chattopadhyay Anniversary) উপলক্ষ্যে শুক্রবার সাহিত্য সম্রাটের স্মৃতি বিজড়িত কলেজ স্ট্রিটের বাসভবনে (৫,...

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত অন্তত ৪৫০০! 

জোড়া ভূমিকম্পের জেরে বিধ্বস্ত ভেনেজুয়েলায় (post Earthquake effect in Venezuela) লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত ২৩৫ জনের...