Saturday, April 4, 2026

দীর্ঘ টানাপড়নের পর ১৮ অক্টোবর শুরু উপাচার্য নিয়োগের ইন্টারভিউ

Date:

Share post:

দীর্ঘ প্রক্রিয়ার পর শেষ হয়েছে রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বাছাইয়ের কাজ। সুপ্রিম কোর্টের তৈরি করে দেওয়া সার্চ কমিটি সেরা ৫০০ জনকে বেছেছে। এবার সেখান থেকেই ইন্টারভিউর মাধ্যমে শুরু হবে নিয়োগ প্রক্রিয়া।

প্রথম পর্যায়ে আগামী ১৮ অক্টোবর এই পাঁচ শতাধিক আবেদনকারীর ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হচ্ছে। চলবে ২৮ অক্টোবর পর্যন্ত। প্রত্যেকদিন তিনটি করে বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগের ইন্টারভিউ হবে। এরপর কালীপুজো এবং ভাইফোটার জন্য কিছুদিন এই প্রক্রিয়া স্থগিত থাকলেও পুনরায় তা শুরু হবে ৬ নভেম্বর থেকে। চলবে ১০ নভেম্বর পর্যন্ত। প্রথম পর্যায়ে প্রায় ২০-র বেশি বিশ্ববিদ্যালয় স্থায়ী উপাচার্য নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন করা হবে। ১৮ অক্টোবর থেকে শুরু হওয়া ইন্টারভিউ প্রক্রিয়ায় প্রথমেই নির্বাচিত হবে কলকাতা বিশ্ববিদ্যালয় সহ দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয় এবং সিধো-কানহো-বিরসা বিশ্ববিদ্যালয়ের।

উচ্চশিক্ষা দফতর সূত্রে খবর, ৩৬ টি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য পদের জন্য প্রায় আড়াই হাজার আবেদন জমা পড়েছিল। সেখান থেকে প্রত্যেক বিশ্ববিদ্যালয়ের জন্য গড়ে ১৫ জন আবেদনকারীকে চিহ্নিত করে সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি ইউইউ ললিতের নেতৃত্বাধীন সার্চ কমিটি। আবেদনগুলির স্ক্রুটিনি করতে গিয়ে দেখা গিয়েছে, অনেকেরই যথাযথ যোগ্যতা ছিল না। আবার অনেকের বয়সও মেলেনি। তাই গ্রহণযোগ্য নয় এমন আবেদন বাদ দিয়ে প্রায় পাঁচ শতাধিক আবেদনকে মঞ্জুর করা হয়েছে। এ বার পাঁচ শতাধিক আবেদনকারীর মধ্যে থেকেই বেছে নেওয়া হবে ৩৬ জনকে।

আরও পড়ুন- শুরু রাজ্যের ছয় বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের প্রস্তুতি! একশো শতাংশ বুথেই কেন্দ্রীয় বাহিনী মোতায়ন

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...