Monday, April 6, 2026

আর জি কর সংলগ্ন এলাকায় বেআইনি জমায়েত নয়! সময়সীমা বাড়াল কলকাতা পুলিশ

Date:

Share post:

অশান্তিতে উস্কানি দিচ্ছে একটা মহল। সেই কারণে আর জি কর মেডিক্যাল কলেজ (R G Kar Medical College And Hospital) সংলগ্ন এলাকায় বেআইনি জমায়েতে নিষেধাজ্ঞার সময়সীমা বাড়ল কলকাতা পুলিশ (Kolkata Police)। বুধবার থেকে আর জি কর সংলগ্ন এলাকায় পাঁচ বা তার বেশি মানুষের বেআইনি জমায়েত করা যাবে না। মঙ্গলবার কলকাতা পুলিশের তরফে বিজ্ঞপ্তি জারি করে এই সিদ্ধান্ত জানানো হয়েছে।
আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনে উত্তাল রাজ্য। এই ঘটনার প্রতিবাদে ও বিচারের দাবিতে ১৪ অগাস্ট রাতে ‘মেয়েদের রাত দখল’ কর্মসূচির মধ্যেই অপ্রীতিকর ঘটনা ঘটে  আর জি করে ঢুকে তাণ্ডব চালায় একদল দুষ্কৃতী।ভাঙচুর চালানো হয় হাসপাতালের বিভিন্ন জায়গায়। হামলায় জড়িত অনেককেই গ্রেফতার করে পুলিশ (Kolkata Police)। তার পর থেকেই ওই এলাকায় নজরদারি বৃদ্ধি করা হয়। আরজি কর ও তার সংলগ্ন এলাকায় বেআইনি জমায়েত রুখতে একাধিক পদক্ষেপ করে পুলিশ।ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৬৩ নম্বর ধারা (পূর্বতন ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা) অনুযায়ী, এই নির্দেশিকা জারি করা হয়েছে। এর সময়সীমা আরও ১৫ দিন বৃদ্ধি করল কলকাতা পুলিশ। কলকাতা পুলিশের কমিশনার মনোজ বর্মা এই নিষেধাজ্ঞা বৃদ্ধির কথা জানিয়েছেন। কোন কোন এলাকায় নিষেধাজ্ঞা বহাল থাকবে- তাও জানানো হয়েছে। শ্যামপুকুর, উল্টোডাঙা ও টালা থানা এলাকার বেলগাছিয়া রোড, জেকে মিত্র রোড ক্রসিং, শ্যামবাজার পাঁচ মাথার মোড়-সহ কয়েকটি রাস্তায় এই নিষেধাজ্ঞা জারি থাকবে।







Related articles

বেনজির! ফুলের মালা পরিয়ে মেয়ের ডিভোর্স উদযাপন বাবার

বিয়ে উদযাপনের সঙ্গে এখন নতুন ট্রেন্ড ডিভোর্স উদযাপন (Divorce Celebration)! বিদেশে এইরকম ঘটনা আকছার ঘটে থাকলেও এদেশে নতুন।...

“মেয়েদের গায়ে হাত দিলে… ঝাঁটাই দাওয়াই”: ভোট নষ্ট রুখতে কী পরামর্শ মমতার

বিজেপি ভোটের দিন রাজ্যের গোলমাল বাঁধাতে পারে। সোমবার নদিয়ায় দলীয় প্রার্থীদের সভা থেকে সবাইকে সতর্ক করলেন সেই তৃণমূল...

রাজ্যসভায় শপথ : চার তৃণমূল সাংসদের যাত্রা শুরু

রাজ্যসভার অধিবেশনে এবার বিজেপি বিরোধী সুর চড়ানোর জন্য তৃণমূল কংগ্রেসের নতুন তিন যোদ্ধা। সোমবার থেকেই শপথ গ্রহণ করে...

IPL: নাইট শিবিরে সুখবর! পাঞ্জাব ম্যাচের আগেই কলকাতায় হর্ষিত

আইপিএলের (IPL) শুরুতেই পেস বোলিং নিয়ে সমস্যায় পড়েছে কেকেআর(KKR)। ক্যামেরন গ্রিন বোলিং করতে পারছেন না, পাথিরানা কবে আসবেন...