Thursday, April 2, 2026

কোটি টাকার বিড়ম্বনা! লটারি জিতে ৩ রাত থানায় যুবক

Date:

Share post:

লটারি জেতার পর জীবন বদলে যাওয়া স্বাভাবিক। প্রাপ্য টাকা দিয়ে অনেকেই বিভিন্ন স্বপ্নপূরণ করেন। কেউ বিদেশি গাড়ি কেনেন, কেউ আবার লটারিতে জেতা টাকা দিয়ে তৈরি করেন অট্টালিকা। কিন্তু এ এক অন্য বিড়ম্বনা! ৩০ টাকায় লটারি (Lottery) কেটে কোটিপতি হয়ে ৩ দিন ধরে থানায় রাত কাটাতে হচ্ছে যুবককে। কিন্তু কেন? জানলে অবাক হবেন আপনিও!

৩০ টাকার লটারি কেটে কোটিপতি আউশগ্রামের ডাঙ্গাপাড়ার বাসিন্দা বামাচরণ মেটে। কিন্তু লক্ষ্মীপুজোর আগে স্বপ্নাতীত এই লক্ষ্মীলাভ এখন তাঁকে কার্যত থানায় বাস করতে বাধ্য করেছে। কারণ নিরাপত্তা। তার জেরেই গত তিনদিন ধরে বামাকে থাকতে হচ্ছে আউশগ্রামের ছোড়া ফাঁড়িতেই (Police Station)। রীতিমতো বিছানাপত্তর নিয়ে থানাকে নিজের ঘর বানিয়ে নিয়েছে বামা।বামাচরণ জানান, ফসলে দেওয়ার জন্য সার কিনতে ১০০ টাকা দিয়েছিল স্ত্রী। সেই টাকায় বদলে গেছে তাঁর ভাগ্য। সারের দোকান বন্ধ থাকায় সেই টাকা থেকে ৬০ টাকা দিয়ে সোমবার সকালে দুটি টিকিট কাটেন বামাচরণ। তারপর দুপুরে খেতে বসে ফোনে টিকিট মেলাতে গিয়ে চক্ষু চড়কগাছ হয়ে যায় তাঁর। এ যেন স্বয়ং লক্ষ্মীদেবী দেখা দিয়েছেন বামাচরণকে।  তবে হঠাৎই ভাগ্য বদলালেও শান্তি নেই তাঁর। নিরাপত্তার অভাবে ভুগছিলেন তিনি, তাই পুরস্কার (Prize) জেতার ঘন্টা খানেকের মধ্যেই ভাইপোকে নিয়ে দৌড় দেন থানায়। তাই লটারি (Lottery) পেয়ে কার্যত থানাকেই নিজের ঘর বানিয়ে নিয়েছে আউশগ্রামের বামাচরণ মেটে।







Related articles

প্রয়াত সুদীপ্তা-বিদীপ্তার মা! শোকের ছায়া স্টুডিওপাড়ায় 

দুঃসংবাদ টলিপাড়ায়। প্রয়াত বিদীপ্তা, সুদীপ্তা এবং বিদিশা চক্রবর্তীর মা দীপালি চক্রবর্তী (Dipali Chakraborty)। কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি।...

আজ মুর্শিদাবাদ – মালদহে নির্বাচনী প্রচারে মুখ্যমন্ত্রী 

বৃহস্পতিবার নির্বাচনী প্রচারে (Election Campaign) মুর্শিদাবাদের সাগরদিঘি ও সুতি বিধানসভা এলাকায় জনসভা করবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...

সফল উৎক্ষেপণ, দীর্ঘ পাঁচ দশক পর চাঁদে মানুষ পাঠালো নাসা! 

চার মহাকাশচারীকে নিয়ে ভারতীয় সময় অনুসারে বৃহস্পতিবার ভোর ৪টে ৪ মিনিটে ফ্লোরিডার কেনেডি মহাকাশ গবেষণা কেন্দ্র (Kennedy space...

ড্রোন ক্যামেরায় ধরা পড়েছে রাহুলের দুর্ঘটনার মুহূর্ত! চাঞ্চল্যকর দাবি প্রত্যক্ষদর্শীর

তালসারিতে (Talsari) শ্যুটিং করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হয়েছে টলিউড অভিনেতাকে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Banerjee)। গোটা...