Friday, June 19, 2026

উন্নত মানের অনুমোদিত স্বাস্থ্য পরিষেবায় দেশের সেরা বাংলা: NQAS-এর তথ্যে প্রকাশ

Date:

Share post:

জুনিয়র ডাক্তারদের আন্দোলনের জেরে রাজ্যের স্বাস্থ্য পরিষেবা নিয়ে বিরোধীদের যা মন্তব্যই হোক না কেন, National Quality Assurance Standards-এর (NQAS) তথ্য বলছে, দেশের মধ্যে পশ্চিমবঙ্গে সর্বোচ্চ উন্নত মানের অনুমোদিত স্বাস্থ্য পরিষেবা দেওয়া হয়। বাংলার আগে শুধুমাত্র রয়েছে দাদরা- দমন-দিউ এবং চণ্ডীগড়। তবে সেসব জায়গায় জনসংখ্যা খুবই কম। সে হিসেবে দেখতে গেলে, ঘনবসতিপূর্ণ রাজ্যগুলির মধ্যে পশ্চিমবঙ্গই উন্নত মানের স্বাস্থ্য পরিষেবায় সেরা।

ক্ষমতায় আসার পর থেকেই রাজ্যের স্বাস্থ্য পরিষেবার মান উন্নয়নে নজর দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। তিনি রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীও। তাঁর আমলেই বাংলায় প্রচুর সুপার স্পেশালিটি হাসপাতাল গড়ে উঠেছে। মানোন্নয়ন হয়েছে জেলা ও গ্রামীণ হাসপাতালগুলির। জেলা হাসপাতালেও নানা ধরনের উন্নত মানের চিকিৎসা এবং অস্ত্রোপচার হচ্ছে।

সম্প্রতি আরজিকর হাসপাতালে নৃশংস ঘটনা ঘটে গিয়েছে। তার তীব্র নিন্দা করেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী। দোষীর ফাঁসির দাবিও করেন তিনি। একইসঙ্গে নিরাপত্তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে রাজ্য সরকার। কিন্তু তারপরেও জুনিয়র ডাক্তারদের আবেগকে কাজে লাগিয়ে রাজনীতির ঘোলা জলে মাছ ধরতে নেমে পড়েছে বিরোধীরা। পতাকা নিয়ে নয়, আড়ালে থেকে উস্কানি দিচ্ছে তারা। রাজ্যের বাইরে বাংলার বদনাম করতে উঠে পড়ে লেগেছে রাম-বাম।

কিন্তু তারপরেও জাতীয় স্তরের সংস্থা NQAS সার্টিফিকেট দিচ্ছে বাংলার স্বাস্থ্য পরিষেবাকে। দেখা যাচ্ছে উন্নত মানের স্বাস্থ্য পরিষেবায় দেশের ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যগুলিকে পিছনে ফেলে সেরা বাংলা।

আরও পড়ুন- হাসপাতালের নিরাপত্তা এবং রাত্তিরের সাথী প্রকল্পের অগ্রগতি নিয়ে নবান্নে বৈঠক মুখ্যসচিবের

 

 

Related articles

যোগ দিবসের কর্মসূচিতে সরকারি কর্মীদের যোগদান বাধ্যতামূলক নয়, সাফ জানালো হাই কোর্ট

২১ জুন যোগ দিবসের কর্মসূচিতে রাজ্যের সরকারি কর্মীদের উপস্থিতি বাধ্যতামূলক নয়। শুক্রবার জানাল কলকাতা হাইকোর্ট (Calcutta High court)।...

জেনে নিন আজকের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে আজ শুক্রবার (১৯ জুন) দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন...

কেমন আছেন মেসির বাবা, বিবৃতি দিল পরিবার

মাঠে একের পর এক সাফল্যের মুহূর্ত উপহার দিলেও ব্যক্তিগত জীবনে কঠিন সময়ের মুখোমুখি লিওনেল মেসি (Lionel Messi)। সম্প্রতি...

চরম হতাশা-মানসিক অবসাদ!পরীক্ষার তিন দিন আগেও আত্মঘাতী নিট পরীক্ষার্থী

আগামী ২১ জুন অনুষ্ঠিত হতে চলেছে নিট-ইউজি পরীক্ষার রি-টেস্ট। এই পরীক্ষা শুরু হওয়ার আগে দেশের বিভিন্ন প্রান্ত থেকে...