Monday, March 30, 2026

আগামিকাল বড় ম্যাচ, প্রতিপক্ষকে সমীহ বাগান কোচের

Date:

Share post:

রাত পোহালেই ডার্বি। আগামিকাল যুবভারতী ক্রীড়াঙ্গনে আইএসএল-এর বড় ম্যাচ। মুখোমুখি ইস্টবেঙ্গল এফসি বনাম মোহনবাগান সুপার জায়ান্ট। চলতি আইএসএল-এ একেবারেই ফর্মে নেই লাল-হলুদ। আইএসএল-এর টানা চার ম্যাচে হার ইস্টবেঙ্গলের। অপরদিকে দু’ম্যাচ জিতে চতুর্থ স্থানে মোহনবাগান। যদিও ম্যাচের আগে এই সব পরিসংখ্যান নিয়ে ভাবতে রাজি নন বাগান কোচ জোসে মোলিনা। বরং ডার্বি ম্যাচকে ফিফটি ফিফটি ম্যাচ বলেই মনে করছেন তিনি। মোলিনার মতে ডার্বি একেবারেই নতুন খেলা। যেখানে কোন পরিসংখ্যান কাজে দেয় না।

এদিন সাংবাদিক সম্মেলনে বাগান কোচ বলেন, “ অতীতে কী হয়েছে, সেটা নিয়ে মাথা ঘামাতে রাজি নই। আমরা আগে কী করেছি, সেটা আগামিকাল জিততে সাহায্য করবে না। ডার্বিতে কেউ ফেভারিট নয়। যদি কেউ মনে করেন যে আমরা এগিয়ে আছি, তাহলে বুঝতে হবে আমরা ভালো খেলছি। সেই আত্মবিশ্বাসটাই আমরা কাজে লাগাব।“ এরপরই মোলিনা বলেন, “ আমার একমাত্র লক্ষ্য জেতা। সমর্থকরাও সেটাই চান। তাঁরাও এসে সেই কথাটাই বলছেন। তবে ডার্বি জিততে হলে ৯০ মিনিট পরিশ্রম করতে হবে। প্রথম ডার্বির জন্য মুখিয়ে আছি। আমি চাই খেলোয়াড়রা মাঠে নেমে উপভোগ করুক আর আমি সাইডলাইন থেকে। কোনও কিছু নিয়েই ভয় পাচ্ছি না। প্রতিপক্ষ কী করছে, সেটা নিয়ে মাথা ঘামাতে চাই না। আমরা শুধু জয়ের জন্যই প্রস্তুতি নিচ্ছি।“

টানা চার ম্যাচে হার লাল-হলুদের। তবুও প্রতিপক্ষকে হালকাভাবে নিতে নারাজ মোলিনা। তিনি বলেন, “ বিপক্ষকে যথেষ্ট সম্মান জানাই। খারাপ সময়ের মধ্যে দিয়ে গেলেও হালকা ভাবে দেখার কোনও কারণই নেই।“

আরও পড়ুন- বোর্ডের পরীক্ষা, নিউজিল্যান্ড সিরিজে নেই রিচা ঘোষ


 

Related articles

অনলাইনে ছুরি কিনে প্রেমিকাকে খুন! দেহাংশ ফ্রিজে সংরক্ষণ নৌসেনা কর্মীর

শ্রদ্ধাকাণ্ডের পুনরাবৃত্তি! বান্ধবীকে খুন করে দেহ টুকরো করার অভিযোগে গ্রেফতার (Navy Personnel Arrested) এক নৌসেনা কর্মী (৩০)। এই...

বিজেপিকে ভোট দিতে ধমকাচ্ছেন মমতা: কমিশনে নালিশ সুকান্ত-রিজিজুদের

বাংলার ভোটের ময়দানে প্রার্থী বিভ্রাটে জেরবার বিজেপি নেতারা। ধর্মের ভিত্তিতে ভোট আর এসআইআর করে ভোটার হারিয়েছে বিজেপি। এই...

মোবাইলে বিনামূল্যে দেখা যাবে আইপিএল! জেনে নিন উপায়

আইপিএল (IPL) শুরু হতেই ক্রিকেটপ্রেমীদের উন্মাদনা আকাশছোঁয়া। সম্প্রচারে এসেছে বড় পরিবর্তন। পুরোপুরিভাবে ফ্রি নয় আইপিএলের সম্প্রচার। জিওহটস্টারের (Jio...

বঙ্গোপসাগরে নতুন ঘূর্ণাবর্ত: দুদিন রাজ্যে দুর্যোগের পূর্বাভাস

নতুন করে বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের জেরে ফের একবার দুর্যোগের মুখে বাংলা। ঝঞ্ঝা রেখা বিহার থেকে উত্তরপূর্বে মেঘালয় পর্যন্ত বিস্তৃত।...