Saturday, June 27, 2026

চতুর্থবারের জন্য মা মাটি মানুষের সরকার তৈরি হবে, নন্দীগ্রামে হুংকার কুনালের

Date:

Share post:

একদিকে কেন্দ্রের বিজেপি সরকারের অপশাসন ও পক্ষপাতিত্ব। অন্যদিকে রাজ্যের মানুষের পাশে থাকতে তৃণমূল সরকারের একের পর এক জনমুখী প্রকল্প। কুৎসাকারীদের পরাস্ত করে এই দুই অস্ত্রকে কাজে লাগিয়েই বাংলায় চতুর্থ তৃণমূল সরকারের ক্ষমতা প্রতিষ্ঠা হতেও সময় লাগবে না বলে দাবি প্রাক্তন তৃণমূল সাংসদ কুণাল ঘোষের। রাজ্যের সর্বোচ্চ স্তর থেকে নিচুতলার কর্মীদের পরিশ্রম ও আত্মসমালোচনার পথে কীভাবে চলতে হবে, নন্দীগ্রামে (Nandigram) বিজয়া সম্মেলনী থেকে তারই বার্তা দিলেন কুণাল ঘোষ (Kunal Ghosh)।

কেন্দ্রের মোদি সরকারের বঞ্চনাই মানুষের চোখে স্পষ্ট করে দিয়েছে বিজেপির কুৎসা ও টাকা দিয়ে কেনার রাজনীতি, দাবি করে কুণাল শনিবার বলেন, “২০২১ সালে গেলগেল রব উঠেছিল। অনেকে আবার চার্টার্ড ফ্লাইটে (chartered flight) করে দিল্লি গেল। তখন আমি নন্দীগ্রামের মাটিতে দাঁড়িয়ে যে কথা বলে গেছিলাম সেই কথা আমি আবার বলছি। আপনি আমি যদি ঠিক থাকি চতুর্থবারের জন্য মা মাটি মানুষের সরকার তৈরি হবে। বিজেপি বাংলার কোটি কোটি টাকা আটকে রেখেছে। কিন্তু বিজেপির যেসব নেতারা ভোটের সময় বাংলায় উদয় হয়, তারা দিল্লিতে গিয়ে একবারও বলছে না বাংলার টাকাটা দাও। ৪ লক্ষ ৬৪ হাজার কোটি টাকার ট্যাক্স বাংলা থেকে দিল্লি নিয়ে গেছে। কিন্তু দিল্লি থেকে বাংলার যেটা পাওয়ার কথা সেটা দিচ্ছে না।”

বাংলার মানুষ বঞ্চনার জবাব একবার লোকসভার ভোটবাক্সে দিয়েছেন। ফের বিধানসভা নির্বাচনেও তারই প্রতিফলন হবে বলেই প্রত্যয়ী কুণাল ঘোষ। সেই সঙ্গে নন্দীগ্রাম ১-ব্লকের মানুষের প্রতি কৃতজ্ঞতাও জানান তিনি। গোটা নন্দীগ্রামের মধ্যে ব্যতিক্রমী এই ব্লকে বিজয়া সম্মিলনীতে অংশ নেন তৃণমূল রাজ্য নেতৃত্ব। সেখানেই কৃতজ্ঞতা প্রসঙ্গে কুণাল বলেন, “নন্দীগ্রাম- ১ থেকে তৃণমূল লিড (lead) পেয়েছে। এখানকার টিম ভালো কাজ করেছে এবং নন্দীগ্রামের সাথে আমার প্রায় যাতায়াত থাকে। তাই দলের নির্দেশে নন্দীগ্রাম থেকে বিজয়া সম্মিলনী শুরু করলাম। আমি কর্মীদের বলবো আগামী দিনের সংগঠনকে আরো চাঙ্গা করতে হবে।”

রাজ্যে ক্ষমতা ধরে রাখার ব্যাপারে প্রত্যয়ী কুণাল নন্দীগ্রামের আসন নিয়ে অগ্রীম পরামর্শ দেন স্থানীয় নেতৃত্বকে। যে ফলাফল নন্দীগ্রাম ১-ব্লক (Nandigram Block-I) দেখিয়েছে, তার প্রতিফলন কীভাবে সর্বত্র হবে বলতে গিয়ে তিনি বলেন, “এই জেলাকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় সে ব্যাপারে নেতাকর্মীদের মধ্যে আত্মসমালোচনা দরকার। প্রতিপক্ষকে আক্রমণ করব এবং তার পাশাপাশি আমরা নিজেরা নিজেদের ঘরটাকেও সামলাবো।”

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...