Saturday, June 20, 2026

কৃষ্ণনগর কাণ্ডে প্রকাশ্যে তরুণীর অডিও ক্লিপ, আত্মহত্যার তত্ত্বে বাড়ছে রহস্য

Date:

Share post:

লক্ষীপুজোর আগের রাতে কৃষ্ণনগরে নাবালিকা পড়ুয়ার মৃত্যুতে (Krishnanagar Student dead) বাড়ছে রহস্য। আত্মহত্যা না খুন? ধোঁয়াশা তদন্তকারীদের মনে। মৃতার সোশ্যাল মিডিয়া স্ট্যাটাসের পর এবার প্রকাশ্যে এল একটি অডিও ক্লিপ (Audio Clip)। রিপোর্ট অনুযায়ী, তরুণীর হোয়াটসঅ্যাপে আপলোড করা অডিয়ো বার্তায় আত্মহত্যার ইঙ্গিত দিয়েছেন নাবালিকা। যদিও মৃতার মায়ের দাবি তাঁর মেয়েকে ধর্ষণ করে খুন করা হয়েছে। মৃত্যুর আসল কারণ জানতে আপাতত ময়নাতদন্তের পূর্ণাঙ্গ রিপোর্টের দিকে তাকিয়ে পুলিশ। পাশাপাশি অডিও ক্লিপের কণ্ঠস্বরও খতিয়ে দেখা হচ্ছে।

প্রাথমিক তদন্তে জানা গেছে কৃষ্ণনগরের তরুণী জীবন্ত দগ্ধ হয়ে মারা গেছেন। অভিযুক্ত রাহুলকে তিনি সমাজমাধ্যমে ‘husband’ বলে পরিচয় দিয়েছেন। ঘটনা দিন রাহুলের ফোনের টাওয়ার লোকেশন মাঠের আশেপাশে পাওয়া গেলেও ধৃত জানিয়েছেন ওই দিন তাঁর বান্ধবীর সঙ্গে দেখা হয়নি। বরং অন্য এক মহিলা বন্ধুর সঙ্গে রানাঘাটে ছিলেন তিনি। সেই তরুণীর মোবাইল টাওয়ার খুঁজে দেখছেন তদন্তকারীরা। পরিবারের দাবি মেনে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কল্যাণী জেএনএম হাসপাতালে ময়নাতদন্ত হয়েছিল, সেখানে ধর্ষণের কোনও প্রমাণ মেলেনি। পুলিশ মনে করছে প্রেমের সম্পর্কে তৃতীয় ব্যক্তির আগমনের কারণেই এই কাণ্ড, তবে ঘটনাস্থল দুর্গাপূজা মন্ডপ নাকি আশেপাশের অন্য কোথাও, তা নিয়ে ধোঁয়াশা রয়েই গেছে। তরুণী নিজেই নিজের গায়ে আগুন ধরিয়েছিলেন না কি অন্য কেউ তাঁর দেহে আগুন ধরান তা এখনও স্পষ্ট নয়।

 

Related articles

চারধাম যাত্রা রেকর্ড মৃত্যু, চিন্তা বাড়ছে উত্তরাখণ্ড প্রশাসনের

গত এপ্রিল থেকে উত্তরাখণ্ডে চারধাম যাত্রা(Char Dham Yatra) শুরু হয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত পুণ্যার্থীর সংখ্যা ছাড়িয়েছে ৩৭ লক্ষ। কিন্তু...

যোগ দিবসে কলকাতায় বৃষ্টির পূর্বাভাস! শনিতে জারি কমলা সর্তকতা

বৃষ্টির জেরে তাপমাত্রা সামান্য কমলেও শনিবার সকাল থেকে দক্ষিণবঙ্গ জুড়ে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় রয়েছে। যদিও দুপুরের পর আবহাওয়ার...

ইতিহাস মুছে ফেলার ঘৃণ্য চক্রান্তের অবসান, পশ্চিমবঙ্গ দিবসে গৈরিক অভিনন্দন মুখ্যমন্ত্রীর

বিজেপির উদ্যোগে আজ রাজ্য জুড়ে বিভিন্ন প্রান্তে 'পশ্চিমবঙ্গ দিবস' (West Bengal Day) পালন করা হচ্ছে। শনিবার সকালে সোশ্যাল...

লন্ডনে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু চালকের, আহত ৯০!

ভয়াবহ ট্রেন দুর্ঘটনার সাক্ষী ব্রিটেন। শুক্রবার সন্ধ্যায় লন্ডনের উত্তরে বেডফোর্ড শহরের কাছে ইস্ট মিডল্যান্ডস রেলওয়ের দুটি ট্রেনের মধ্যে...