Tuesday, April 7, 2026

৮ ঘণ্টায় সোদপুর থেকে ধর্মতলা পৌঁছল ‘ন্যায়বিচার যাত্রা’

Date:

Share post:

সোদপুর থেকে ৮ ঘণ্টা পর ধর্মতলায় পৌঁছল ‘ন্যায়বিচার যাত্রা’। আরজি কর কাণ্ডের প্রতিবাদে ও নির্যাতিতার বিচারের দাবিতে শনিবার নিহত চিকিৎসকের বাড়ির এলাকা তথা সোদপুর থেকে শুরু হয় এই মিছিল। তা শেষ হল ধর্মতলায়। মিছিলে হাঁটেন নির্যাতিতার বাবা-মা ডাক্তার ও সাধারণ মানুষ।

শনিবার দুপুর ২টোর পরে নির্যাতিতার বাড়ির এলাকা তথা সোদপুর থেকে শুরু হয় ‘ন্যায়বিচার যাত্রা’। মিছিল শুরুর আগে জমায়েতে যোগ দেয় নির্যাতিতার পরিবার। ছিলেন তাঁর বাবা-মাও। জুনিয়র ডাক্তাররা। বিটি রো়ড ধরে ধীরে ধীরে মিছিল এগোতে থাকে। ডানলপ, শ্যামবাজার, কলেজ স্কোয়ার, কলেজ স্ট্রিট, সেন্ট্রাল অ্যাভিনিউ ধরে মিছিল এসে পৌঁছয় ধর্মতলায়। সেখানেই রয়েছে জুনিয়র ডাক্তারদের অনশনমঞ্চ। এদিকে শনিবারই জুনিয়র ডাক্তারদের অনশন মঞ্চে যান মুখ্যসচিব মনোজ পন্থ। সেখানেই ফোনে মুখ্যমন্ত্রী কথা বলেন জুনিয়র ডাক্তারদের সঙ্গে। জুনিয়র ডাক্তারদের বৈঠকে ডেকেছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বিকেল ৫টায় নবান্নে যেতে বলা হয়েছে তাঁদের। যদিও মুখ্যসচিব পরে মেল পাঠিয়ে স্পষ্ট করেছেন, অনশন তুলেই নবান্নের বৈঠকে আসতে হবে জুনিয়র ডাক্তারদের।

আরও পড়ুন- সোমের বৈঠকে আসুন অনশন তুলে: জুনিয়র ডাক্তারদের ইমেলে আবেদন মুখ্যসচিবের

 

Related articles

মধ্যরাতে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ কমিশনের: কত যোগ্য? অযোগ্যই বা কত

ফের মধ্যরাতে তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন।রাজ্যে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকায় প্রথমবার যোগ্য ও অযোগ্য হিসাবে চিহ্নিত...

ভোটার তালিকায় বহিরাগত ঢোকানোর ছক! প্রভুকে খুশি করতেই ব্যস্ত, কমিশনকে কটাক্ষ তৃণমূলের

বিজেপিকে খুশি করতে বিহার-উত্তরপ্রদেশ থেকে ভোটার আনা হচ্ছে বাংলায়! আর সুপরিকল্পিত চক্রান্তে বাংলার বৈধ ভোটারদের নাম কেটে ভোটাধিকার...

ভোটার তালিকায় জটিলতা মেটাতে তৎপর কমিশন, সিইও দফতরে বিশেষ দায়িত্বে বিভূ গোয়েল

ভোটার তালিকা সংশোধন তথা এসআইআর প্রক্রিয়া নিয়ে সাম্প্রতিক টানাপড়েনের আবহে রাজ্যের নির্বাচনী পরিকাঠামোয় বড়সড় রদবদল ঘটাল ভারতের নির্বাচন...

গেরুয়া শিবিরে বিতর্কিত বাম নেতা অনিল বসুর পুত্র সৌম্য

বাবা বাম জমানার বিতর্কিত নেতা অনিল বসু (Anil Basu)। এবার তাঁর ছেলে সৌম্য বসুকে এবার দেখা গেল বিজেপির...