Saturday, April 4, 2026

টালা সেতুর কাছে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত বাবা-মেয়ে

Date:

Share post:

খাস কলকাতায় মর্মান্তিক পথ দুর্ঘটনা। বাবা মেয়েকে স্কুলে দিতে যাচ্ছিলেন।টালা সেতুর কাছে এই দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হয় বাবা-মেয়ের।মঙ্গলবার সকালে এই দুর্ঘটনা ঘটে। , পাইকপাড়ার বাসিন্দা অমিত কুমার সাউ তার চার বছরের মেয়েকে নিয়ে স্কুলে যাবার জন্য রাস্তায় দাঁড়িয়ে ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আহতদের মধ্যে এক জন স্কুলপড়ুয়া। টালা সেতুর কাছে একটি ট্যাক্সি ধাক্কা মারে দু’জনকে। দুর্ঘটনাস্থল থেকে দু’জনকেই  উদ্ধার করে  আরজি কর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু শেষ রক্ষা হয়নি। বাবা-মেয়ে কারোকেই বাঁচানো সম্ভব হয়নি। হাসপাতালে ডাক্তাররা দুজনকেই মৃত বলে ঘোষণা করেন। গাড়ির গতি কত ছিল, সে বিষয়েও খোঁজ নিতে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে টালা থানা।

গত বছর বেহালার পথ দুর্ঘটনার পর একাধিক প্রশ্ন উঠেছিল পুলিশের নজরদারি নিয়ে। প্রশ্ন উঠেছিল পথচারীদের নিরাপত্তা নিয়েও।এর পরবর্তী সময়ে পথচারীদের নিরাপত্তা বাড়াতে পুলিশি পদক্ষেপও দেখা গিয়েছিল। বেহালা চৌরাস্তা-সংলগ্ন ডায়মন্ড হারবার রোডের ধারে জায়গায় জায়গায় ‘ড্রপ গেট’ বসিয়েছিল পুলিশ। নজরদারির জন্য পুলিশ মোতায়েন করা হয়েছিল।ফের কলকাতায় এই পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে পথচারীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। যদিও পুলিশের তরফে ফের নিরাপত্তায় জোর দেওয়া হচ্ছে। আটক করা হয়েছে ট্যাক্সিটিকেএবংতার চালককে।









 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...