Saturday, June 13, 2026

কানাডা-ভারত দ্বৈরথের মাঝে মুম্বই হামলার চক্রীকে প্রত্যর্পণের প্রক্রিয়া শুরু

Date:

Share post:

কানাডার মাটিতে জঙ্গি কার্যকলাপ চালানোর অভিযোগ ভারতের উপর তুলে নিজেই দু কদম পিছিয়ে গিয়েছেন জাস্টিন ট্রুডো (Justin Trudeau)। এই বিষয়ে কোনও তথ্য আগে দেওয়া হয়নি, বলে ভারতের দাবিকেই সমর্থন করেছেন তিনি। এই দ্বৈরথের পরে কানাডাকে আরও চাপে ফেলতে এবার মুম্বই হামলার (Mumbai Terror Attack) অন্যতম চক্রী কানাডা-নিবাসী পাক ব্যবসায়ী তাহাউর রানাকে (Tahawwur Rana) প্রত্যর্পণের পথে ভারত। ডিসেম্বরের মাঝামাঝিই আমেরিকা থেকে ভারতে পৌঁছে যেতে পারেন তাহাউর, খবর কূটনীতিক সূত্রের।

এক সময়ে পাকিস্তানের সেনার চিকিৎসক হিসাবে কাজ করা রানা কানাডায় ব্যবসায়ীর পরিচয় নিয়ে গেলেও তার আসল উদ্দেশ্য ভারতের উপর নজরদারি চালানো ছিল বলেই অভিযোগ ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলির। ২৬/১১ মুম্বই হামলার জায়গা নির্দিষ্ট করা থেকে পরিকল্পনায় সাহায্য করেছিল এই তাহাউর রানা। বর্তমানে আমেরিকার জেলে বন্দি তাহাউর তাঁর ভারতে প্রত্যর্পণের (extradition) দাবির বিরোধিতা করেছিলেন। তবে যুক্তরাষ্ট্রের বিচার ব্যবস্থা তার আর্জি খারিজ করে দিয়েছে। ফলে দ্রুতই সম্পন্ন হবে এই প্রত্যর্পণ।

সম্প্রতি দিল্লিতে আমেরিকান দূতাবাসে দুই দেশের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার মধ্যে বৈঠক হয়। তাতে রানার প্রত্যর্পণ নিয়ে বিশেষ আলোচনা হয়। আমেরিকা থেকে ভারতে রানাকে আনার যাবতীয় আর্থিক ব্যয়ভার ভারতকে বহন করতে হবে। তাকে ভারতের জেলে রাখার ব্যবস্থাও করতে এই দেশের সরকার। ডিসেম্বরের মাঝামাঝি এই প্রত্যর্পণের কাজ শেষ হবে বলে দাবি কূটনীতিকদের। আর তাহাউর রানা ভারতে এলে কানাডা থেকে কীভাবে ভারতের বিরুদ্ধে চক্রান্ত রানার, সেই রহস্যও উন্মোচন হতে পারে বলে অনুমান রাজনীতিকদের।

Related articles

অসমের জোড়হাটে ভেঙে পড়ল ভারতীয় বায়ুসেনার বিমান! চলছে উদ্ধার কাজ

ফের দুর্ঘটনার শিকার বায়ুসেনার বিমান (IAF flight) ! এবার অসমের (Assam) জোড়হাটে ভারতীয় বায়ুসেনার AN-32 জেট ভেঙে পড়ল...

অভিষেকের বাড়িতে তল্লাশি অভিযান ‘রাজনৈতিক প্রতিহিংসা’, বিজেপিকে বেনজির আক্রমণ সাগরিকার 

মধ্যরাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বাড়িতে পৌঁছে গেল পুলিশ, তালা ভেঙে ভেতরে ঢুকে পুরো বাড়ির তল্লাশির নির্যাস কী?...

নেইমারকে ছাড়া বিশ্বকাপের প্রথম ম্যাচে কীভাবে দল সাজাচ্ছে ব্রাজিল 

ফিফা বিশ্বকাপ প্রতিযোগিতায় (Fifa Football WC) শনিবার মেটলাইফ স্টেডিয়ামে মরক্কোর বিরুদ্ধে মাঠে নামবেন সেলেকাওরা (Brazil versus Morocco)। প্রথম...

আপ্তসহায়কের খোঁজে অভিষেকের বাড়িতে পুলিশি তল্লাশি

তৃণমূল কংগ্রেসের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) আপ্ত সহায়ক সুমিত রায়ের (Sumit Roy) বিরুদ্ধে আর্থিক...