Saturday, April 4, 2026

বেআইনি গুদাম-গাড়ি পার্কিং রুখতে পুলিশ প্রশাসনকে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

বার বার অগ্নিকাণ্ড। গত বুধবার রাতে টেরিটি বাজারে আগুন লাগে। নির্দেশ না মেনে ব্যবসা করার জন্য এই পরিস্থিতি বলে শুক্রবার নবান্নের (Nabanna) বৈঠক থেকে তীব্র ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। বড়বাজারের ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করার নির্দেশ দেন কলকাতা পুলিশকে (Kolkata Police)। অগ্নিনির্বাপণ ব্যবস্থা উন্নত না করলে, প্রশাসনর তরফ থেকে ব্যবস্থা নেওয়া হবে বলেও সাফ জানান দেন মুখ্যমন্ত্রী। ‘ডানা’ পরবর্তী পরিস্থিতি পর্যালোচনায় এদিন দুপুরে মুখ্যসচিবকে সঙ্গে নিয়ে সাত জেলার জেলাশাসকের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করে মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই অগ্নিকাণ্ড নিয়ে ক্ষোভপ্রকাশ করে মমতা বলেন, “অনেকে হঠাৎ হঠাৎ করে আগুন লাগিয়ে দিচ্ছে। বার বার বলা হচ্ছে। একটা দমকল ঢোকার জায়গা নেই। বললে তর্ক করে। বড়বাজারে যারা আছে, কলকাতা পুলিশকে বলবে তাদের সঙ্গে বৈঠক করতে হবে। কলকাতা পুলিশ (Kolkata Police), পুরসভা আর দমকলের সঙ্গে বৈঠক করতে হবে। নিরাপত্তার জন্য হয় নিজেরা ব্যবস্থা নিন। আর না হলে আমরা ব্যবস্থা নেব। কর্মী, মানুষের প্রতি দায়বদ্ধতা নেই?” মুখ্যমন্ত্রীর অভিযোগ এমন ভাবে রাস্তায় জিনিস রেখে ছোট করে দেওয়া হয়েছে। যে প্রয়োজনে দমকলের ইঞ্জিন সেখানে ঢুকতে পারে না।

এর পাশাপাশি সরু রাস্তায় বেআইনি, গাড়ি পার্কিং নিয়েও এদিনের বৈঠক থেকে উষ্মা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, মহানগরীর অনেক জায়গায় অনেকেই সরু গলিতে দু-তিনটি করে গাড়ি পার্কিং করেন। তার ফলে দমকলের ইঞ্জিন, অ্যাম্বুল্যান্স কিছুই ঢুকতে পারে না। যেকোনও সময় সমস্যায় পড়বেন স্থানীয়রা। এই সমস্যা সমাধানে নির্দিষ্ট পার্কিং লটে গাড়ি রাখার পরামর্শ দেন মুখ্যমন্ত্রী। প্রয়োজনে আলিপুরের ৬ তলার গাড়ি পার্কিং লট ‘সম্পন্ন’তে গাড়ি রাখার বলেন।

বেআইনি পার্কিং রোধে পুলিশকে মাঝে মাঝে এলাকায় সারপ্রাইজ ভিজিট করার নির্দেশ দেন মমতা। কারও বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া নয়, কথা বলে সমস্যা সমাধানের চেষ্টা করতে বলেন মুখ্যমন্ত্রী।







Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...