Tuesday, March 31, 2026

দিঘার পথে দুর্ঘটনা! চার চাকা – সাইকেলের ধাক্কায় মৃত ৪

Date:

Share post:

রাতের জাতীয় সড়কে বড় দুর্ঘটনা (National Highway Accident)। সৈকত নগরী দিঘা (Digha) যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে সাইকেলে এবং তারপর গাছে ধাক্কা মারল চারচাকা গাড়ি। এরপর সোজা পাল্টি খেয়ে গাড়িটি পড়ে যায় নয়ানজুলিতে। গাড়িতে থাকা দুই ব্যক্তি এবং দুই সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে বলে খবর। আহত একজন হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ সূত্রে জানা যায় তমলুকের (Tamluk) ভান্ডারবেড়িয়ায় ১১৬ নম্বর জাতীয় সড়কে ঘাটাল থেকে দিঘার দিকে যাওয়ার সময় একটি গাড়ি নিয়ন্ত্রণ হারায়। প্রথমে একটা গাড়িতে ধাক্কা খায়, তারপরও চালক চার চাকা নিয়ন্ত্রণ করতে পারেননি। গাড়িতে তখন এক যুবক ও এক মহিলা ছিলেন। এরপর সামনে থাকা তিনটি সাইকেলে ধাক্কা মারার পর গাড়িটি গাছে ধাক্কা খায় এবং তারপর উল্টে যায়। দ্রুত তমলুক থানার পুলিশ (Tamluk Police Station) ঘটনাস্থলে পৌঁছে গাড়ি থেকে চালক এবং মহিলাকে উদ্ধার করে তাম্রলিপ্ত হাসপাতালে (Tamralipta Hospital) ভর্তি করলেও তাঁদের বাঁচানো যাইনি। গাড়ি যে সাইকেল আরোহীদের ধাক্কা মেরেছিল, তাঁদের মধ্যে দু’জনের মৃত্যু হয়েছে। এক জন সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। মৃতেরা প্রত্যেকেই তমলুকের বাসিন্দা বলে জানা গেছে।

Related articles

আর দু-এক টাকা নয়, বুধবার থেকেই এক লাফে ২১৮ টাকা বাড়ছে বাণিজ্যিক গ্যাসের দাম

প্রতিদিন সবার অলক্ষ্যে দু-এক টাকা করে বাড়ছিল দাম। তবে আর কোনও রাখ-ঢাক নয়। এবার বাণিজ্যিক গ্যাসের (commercial LPG)...

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...