Saturday, April 4, 2026

শ্লীলতাহানিতে অভিযুক্ত তন্ময়কে সাসপেন্ড করে মুখ বাঁচানোর চেষ্টা CPIM-এর

Date:

Share post:

মহিলা সাংবাদিককে হেনস্থার অভিযোগে মুখ বাঁচাতে এবার তন্ময় ভট্টাচার্যকে সাসপেন্ড করল CPIM। যদিও এই ধরনের নিম্নমানের ‘রসিকতা’ (তন্ময়ের কথা অনুযায়ী) তিনি এর আগেও অনেকবার করেছেন। তবে বিষয়টি এতদিন ধামাচাপা থাকায় আলিমুদ্দিন স্ট্রিটও আমল দেয়নি। কিন্তু এবার মহিলা সাংবাদিকের প্রকাশ্য বিবৃতিতে চাপে পড়েছেন কমরেড সেলিমরা। ফলে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হল, সিপিএম এই ঘটনাকে কোনও ভাবেই সমর্থন করে না এবং তন্ময় ভট্টাচার্যকে (Tanmoy Bhattacharjee) সাসপেন্ড করা হল।

রাজ্যে নারী সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলে শাসকদলকে নিশানা করে সিপিআইএম। আর জি করের ঘটনা নিয়েও সমানে সরব বামেরা। অথচ সিপিএম নেতার বিরুদ্ধেই উঠল মারাত্মক অভিযোগ। প্রাক্তন সিপিআইএম বিধায়ক তন্ময় ভট্টাচার্যের সাক্ষাৎকার নিতে গিয়ে শ্লীলতাহানির শিকার হলেন তরুণী সাংবাদিক। দমদম উত্তরের প্রাক্তন সিপিআইএম বিধায়ক তন্ময় ভট্টাচার্যের বিরুদ্ধে তরুণী সাংবাদিক অভিযোগ তুলেছেন, দীর্ঘদিন ধরেই হাত ধরে বা শরীরে হাত দিয়ে অশ্লীল ইঙ্গিত করেছেন প্রাক্তন বিধায়ক। তবে রবিবার সকালে তাঁর সাক্ষাৎকার নিতে গেলে তন্ময় সব সীমা অতিক্রম করে যান। নির্যাতিতার দাবি চিত্র সাংবাদিক তন্ময়কে বসার জায়গা নির্দিষ্ট করে দেওয়ার সময় তিনি সরাসরি তরুণীর কোলে বসে পড়েন।

গোটা ঘটনায় আতঙ্কের মধ্যে পড়ে যাওয়া তরুণী শেষ পর্যন্ত নিজের সংস্থার সমর্থনে সোশ্যাল মিডিয়া লাইভ করে গোটা ঘটনা জানান। সেই সঙ্গে স্পষ্টভাবে তন্ময়কে পোটেনশিয়াল রেপিস্ট দাবি করেন তিনি। বামেদের সাদা ধুতিতে এভাবে কালির দাগ লাগার পরেও তাঁরা পদক্ষেপ নেবেন কি না প্রশ্ন, নির্যাতিতার।সোশ্যাল মিডিয়ায় লাইভে গোটা বিষয়টি তুলে ধরার পরেই শাসকদল দাবি করে বিষয়টি নিয়ে তদন্ত হোক।

আরও পড়ুন- বসুন্ধরা কিংসের প্রস্তুতি শুরু করে দিল লাল-হলুদ, ফুটবলারদের ফিটনেস নিয়ে খুশি নন অস্কার

ঘটনাটি নিয়ে রাজ্যজুড়ে নিন্দার ঝড় ওঠায় মুখ বাঁচাতে তন্ময় ভট্টাচার্যকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নিয়েছে সিপিএম। রবিবার সন্ধেয় ওই সিদ্ধান্তের কথা জানিয়েছেন দলের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। তন্ময়ের বিরুদ্ধে ওঠা অভিযোগ সিপিআইএম-এর অভ্যন্তরীণ তদন্ত কমিটিতে পাঠানো হয়েছে। তারা বিষয়টি খতিয়ে দেখবে। যত দিন তদন্ত হবে, তত দিন সাসপেন্ড থাকবেন তন্ময়। তদন্ত কমিটির প্রস্তাব অনুযায়ী পরবর্তী পদক্ষেপ করা হবে বলে জানান সেলিম।

তন্ময়ের বিরুদ্ধে বরানগর থানায় অভিযোগও দায়ের করেছেন ওই তরুণী। তার ভিত্তিতে FIR দায়ের তদন্ত শুরু হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...