Tuesday, June 23, 2026

কোহলির পারফরম্যান্স নিয়ে মুখ খুললেন তাঁরই সতীর্থ, দিলেন বিশেষ বার্তা

Date:

Share post:

নিউজিল্যান্ডের বিরুদ্ধে একেবারেই চেনা ছন্দে নেই বিরাট কোহলি। প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে ৭০ রান করলেও, দ্বিতীয় টেস্টে একেবারেই ব্যাট হাতে ব্যর্থ হন ভারতের প্রাক্তন অধিনায়ক। বিশেষ করে নিউজিল্যান্ড টেস্টে স্পিনারদের বিরুদ্ধে বারবার ব্যর্থ হন বিরাট। কোহলির পারফরম্যান্স নিয়ে চলছে সমালোচনা। আর এরই মধ্যে বন্ধু বিরাটের জন্য মুখ খুললেন দীনেশ কার্তিক। পরামর্শ দিলেন কোহলিকে ঘরোয়া ক্রিকেট খেলার।

এই নিয়ে কার্তিক বলেন, “ সকলেই জানি কোহলি কতটা দক্ষ ব্যাটার। একটা সিরিজের পারফরম্যান্স দিয়ে বিচার করা যায় না। ক্রিকেটপ্রেমীরা হতাশ হতে পারেন। কারণ বেশ কিছু দিন ধরে কোহলিকে সেরা ফর্মে দেখা যাচ্ছে না। বিষয়টা অস্বীকার করার সুযোগ নেই। ধামাচাপা দেওয়ার মানে হয় না। কোনও খেলোয়াড়ের মূল্যায়ন করার সময় আমরা বাস্তবটা মাথায় রাখি। গত দু’-তিন বছর ধরে টেস্টে কোহলির পারফরম্যান্স খুবই সাধারণ। স্পিনারদের ভাল খেলতে পারছে না।“ এখানেই না থেমে কার্তিক আরও বলেন, “ কোহলিকে স্বচ্ছন্দ লাগছে না। নিউজিল্যান্ডের বিরুদ্ধে চারটি ইনিংসের তিনটিতেই হতাশ করেছে। একটি বিষয় পরিষ্কার। স্পিনারেরা বার বার সমস্যায় ফেলছে কোহলিকে। আমি নিশ্চিত কোহলিকেও এই বিষয়টা ভাবাচ্ছে। কী করলে শক্তিশালী ভাবে ফিরে আসতে পারবে, সেটা ও জানে। কোহলি এমন একজন, যে সব সময় সমস্যার সমাধান খোঁজে। সাফল্য এবং খ্যাতির শীর্ষে পৌঁছলে নতুন নতুন চ্যালেঞ্জের মোকাবিলা করতে হয়। ভারত সাধারণত স্পিন সহায়ক পিচে খেলতে পছন্দ করে। তাই কোহলিকে এই সমস্যা থেকে বেরিয়ে আসতে হব।” কার্তিক মনে করছেন, ঘরোয়া ক্রিকেটের কয়েকটা ম্যাচ খেললে সাহায্য হবে কোহলির।

২০২১ সাল থেকে শেষ ৫০টি টেস্ট ইনিংসের ২৪টিতেই কোহলি আউট হয়েছেন স্পিনারদের বলে। এই ৫০টি ইনিংসে তাঁর গড় ৩৩.৩৮। ২০২৩ সালের জুলাই মাসে শেষ টেস্ট শতরান এসেছে কোহলির ব্যাট থেকে।

আরও পড়ুন- সিরিজ হারলেও, ভারতের অগ্রাসী ক্রিকেট ভালো লেগে ধোনির, দিলেন বার্তা

Related articles

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...

Weather Update: উত্তরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

বিগত কয়েকদিনের বৃষ্টি এবং মেঘলা আবহাওয়া গরমের দাবদাহ থেকে অনেকটাই মুক্তি দিয়েছে বঙ্গবাসীকে। সোমবার কলকাতা তথা দক্ষিণবঙ্গে হালকা...

FIFA World Cup: মেসির বিশ্ব রেকর্ড, অস্ট্রিয়াকে হারিয়ে নক আউটর টিকিট নিশ্চিত আর্জেন্টিনার

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে অস্ট্রিয়াকে ২-০ গোলে হারাল আর্জেন্টিনা। জোড়া গোল করেন লিওনেল মেসি(Messi)। সেই...

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...