Friday, June 26, 2026

হেপাটাইটিস B প্রতিরোধে উল্লেখযোগ্য সাফল্য বাংলায়: সুসংবাদ জানালেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

রাজ্যের স্বাস্থ্য পরিষেবা নিয়ে বিরোধীরা যতই কুৎসা ছড়ানোর চেষ্টা করুক না কেন জাতীয় সমীক্ষায় সেরার তালিকায় স্থান পাচ্ছে রাজ্য। এবার পশ্চিমবঙ্গ হেপাটাইটিস বি (Hepatitis B) প্রতিরোধে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। সম্প্রতি একটি জাতীয় সমীক্ষায় এটি ধরা পড়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।২০২২ থেকে প্রসূতি মা ও সদ্যোজাতদের মধ্যে হেপাটাইটিস বি প্রতিরোধে বিপুলভাবে টীকাকরণ কর্মসূচি গ্রহণ করে রাজ্য সরকার। তার জেরেই এই সাফল্য। মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) লেখেন, “অত্যন্ত আনন্দের সঙ্গে আমি আপনাদের জানাতে চাই যে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ হেপাটাইটিস বি প্রতিরোধে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। একটি সাম্প্রতিক জাতীয় সমীক্ষায় এটা উল্লেখযোগ্যভাবে ধরা পড়েছে।
২০২২ সাল থেকে রাজ্য সরকার প্রসূতি মা ও সদ্যোজাতদের মধ্যে হেপাটাইটিস বি প্রতিরোধে বিপুলভাবে টীকাকরণ কর্মসূচি গ্রহণ করেছে।
সম্প্রতি ভারতবর্ষে প্রথমবার National Viral Hepatitis Control Programme আমাদের রাজ্যে ৫ বছরের নীচের শিশুদের মধ্যে হেপাটাইটিস বি এর সংক্রমণ পরিসংখ্যান জানার জন্য বিশদ সমীক্ষা করে। দেখা গেছে, এই সমীক্ষায় পশ্চিমবঙ্গের ফল খুব ভালো।
হেপাটাইটিস বি নিয়ন্ত্রণের এর বৈধতার মানদণ্ড হল WHO দ্বারা নির্ধারিত ০.১% এর কম/ সম সংক্রমনের ব্যাপকতার হার।সাম্প্রতিক জাতীয় সমীক্ষায় দেখা যায় পশ্চিমবঙ্গে সংক্রমণের ব্যাপকতার হার ০.০৭%,যা রাজ্যের হেপাটাইটিস বি প্রতিরোধে দৃঢ় পদক্ষেপের সার্থকতা ইঙ্গিত করে। প্রত্যাশিত মাত্রার চেয়ে আমাদের সাফল্য বেশি ভালো। আগামীদিনে এই কর্মসূচি আরও দৃঢ়ভাবে পালন করা হবে যাতে রাজ্যে এর প্রাদুর্ভাব নির্মূল হয়।
আমি এই কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত সকলকে আমার আন্তরিক অভিনন্দন জানাই।“







Related articles

অপারেশন সিন্দুরে শহিদ জওয়ানদের তথ্য প্রকাশ! এক বছর পর জানাল কেন্দ্র

পহেলগামে (Pahelgam) পাকিস্তানের হামলার কয়েক দিনের মধ্যেই পাল্টা হামলা চালিয়েছিলেন ভারত (India)। অপারেশন সিন্দুর ('Operation Sindoor')। দিন কয়েক...

প্রাক্তন মন্ত্রীর PSO-র বিরুদ্ধে চার্জশিট জমা, ফের খারিজ জামিনের আবেদন

ফের প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তা রক্ষী সঞ্জু শর্মার (Sanju Sharma) জামিনের আবেদন (Bail Plea) খারিজ করল আদালত। ঘটনার ২২...

তারাতলা বিপর্যয়ে আর্কিটেক্ট-ডিজাইনার সংস্থাকে ‘কালো তালিকাভুক্ত’ করার ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যে বেআইনি নির্মাণ ও দুর্ঘটনা রুখতে এবার কঠোর পদক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari)। তারাতলা বিপর্যয়ের (Taratala...

নকআউটের ম্যাচে প্রতিপক্ষ ব্রাজিল, জাপানকে আত্মবিশ্বাস দিচ্ছে প্রীতি ম্যাচের ফল

বিশ্বকাপে (FIFA World Cup 2026) এশিয়ার আশা জাপান। সুইডেনের সঙ্গে পয়েন্ট ভাগ করে ‘এফ’ গ্রুপে রানার্স আপ হয়েই...