Tuesday, March 31, 2026

পেনাল্টি মিস রোনাল্ডোর, কিংস কাপ থেকে বিদায় আল নাসেরের

Date:

Share post:

মঙ্গলবার রাতে মহাকাব্যের ইনিংস খেলা হল না, গড়া হল না কোনও নজির। পারলেন না ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। এর আগে আল নাসেরের হয়ে এর আগে ১৮টি পেনাল্টির প্রতিটিতেই গোল করেছিলেন কিন্তু আল তাউনের বিরুদ্ধে তা আর হল না। সৌদির ক্লাবের বিরুদ্ধে রোনাল্ডো এখনও কোনও বড় ট্রফি জিততে পারেননি, এই অবস্থায় সৌদি কিংস কাপের (Saudi Kings Cup)শেষ ষোলোয় খেলতে নেমেছিলেন মহাতারকা। খেলার শুরু থেকেই রাশ নিজের হাতে রেখে ছিল আল তাউন। ২০ মিনিটের মাথায় ওয়ালিদ আল-আহমাদের গোলে এগিয়ে যায় তারা। কিন্তু পেনাল্টি করার সুযোগ পেয়েও ব্যর্থ ক্রিশ্চিয়ানো । তিনি গোল করবেন বলে পায়ে বল পেতেই মুহূর্তকে ধরে রাখতে মোবাইলে ভিডিয়ো করতে ব্যস্ত হয়ে পড়েন এক সমর্থক। কিন্তু গোলও হল না আর ফোনটাও অক্ষত রইল না পর্তুগিজ তারকার অনুরাগীর।

আল তাউনের কাছে হারল ০-১ গোলে হেরে কিংস কাপ থেকে বিদায় নিল আল নাসের। মন খারাপ রোনাল্ডো অনুরাগীদের। নতুন কোচ স্টেফানো পিয়োলি এই প্রথম হারলেন। সংযুক্ত সময়ে আল-আহমাদ ফাউল করে প্রতিপক্ষকে পেনাল্টির সুযোগ দেন। শট নেওয়ার জন্য তৈরি ছিলেন ফুটবলের মহাতারকা। চিত্রগ্রাহকদের ক্যামেরার পাশাপাশি ফুটবলারের এক ফ্যানও মোবাইল হাতে ভিডিও করতে রেডি ছিলেন গোলপোস্টের ঠিক পিছনেই। ক্রসবারের বেশ কিছুটা উপর দিয়ে রোনাল্ডোর শট উড়ে যায়। পেনাল্টি মিস, তবে বল লাগে মোবাইল হাতে নিয়ে দাঁড়িয়ে থাকা অনুরাগীর হাতে। ফোন মাটিতে পড়ে ভেঙ্গে যায়, সঙ্গে গোলটাও হল না। কোচ পিয়োলি অবশ্য এখনই হাল ছাড়তে নারাজ, শীর্ষে থাকা আল হিলালের থেকে আট পয়েন্টে পিছিয়ে থাকলেও এখনও ট্রফি জেতার সুযোগ একেবারেই ক্ষীণ হয়ে যায়নি।

Related articles

ভুলের সীমা ছাড়াল বিজেপি! জনসংযোগের নামে চূড়ান্ত নোংরামি সোশ্যাল মিডিয়ায়

রাজনৈতিক দেউলিয়াপনা নাকি নিছকই বাংলার প্রতি চরম অবজ্ঞা? উত্তর ২৪ পরগণার নৈহাটি বিধানসভার বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায়ের একটি...

ভোটের ডিউটিতে অসুস্থ হলে নিখরচায় চিকিৎসা, কর্মীদের সুরক্ষায় বড় সিদ্ধান্ত রাজ্যের

আসন্ন বিধানসভা নির্বাচনে বুথ থেকে গণনা কেন্দ্র— সর্বত্র পাহারায় থাকা পুলিশ এবং ভোটকর্মীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল...

অর্থবর্ষের শেষ লগ্নে বিশেষ তৎপরতা নবান্নের, মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত খোলা ট্রেজারি

মঙ্গলবার চলতি অর্থবর্ষের শেষ দিনে সরকারি আর্থিক লেনদেন নির্বিঘ্ন রাখতে বিশেষ ব্যবস্থা নিল রাজ্য সরকার। রাজ্যের সমস্ত ট্রেজারি...

চরিদায় মুখোশ কমপ্লেক্স ও আড়ষায় হিমঘর, পুরুলিয়ায় জোড়া প্রতিশ্রুতি অভিষেকের

পুরুলিয়ার লোকসংস্কৃতি এবং কৃষি— দুইয়ের মেলবন্ধনে উন্নয়নের নয়া দিশা দেখালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বাঘমুন্ডি...