Monday, April 6, 2026

কৃষি অর্থনীতিতে নতুন দিশা, উত্তরবঙ্গে আত্মপ্রকাশের অপেক্ষায় ১৫টি নতুন ধান

Date:

Share post:

উত্তরবঙ্গে পরীক্ষামূলকভাবে তৈরি হচ্ছে প্রায় ১৫ টি নতুন প্রজাতির ধান। এই নয়া প্রজাতির ধান চাষে সাফল্য এলে তা উত্তরবঙ্গের জলবায়ুর নিরিখে ধান চাষে গেম চেঞ্জারের ভূমিকা পালন করবে বলে কৃষি বিজ্ঞানীদের আশা। পাশাপাশি দেশের কৃষি অর্থনীতিতে নতুন দিশা তৈরি করবে।

জলপাইগুড়ি জেলার লাটাগুড়ি-গরুমারা পর্যটনকেন্দ্রের কাছে ক্রান্তিতে পরীক্ষামূলকভাবে চাষ করা হচ্ছে এই ধানগুলি। হাইব্রিড এই ধানগুলিকে দীর্ঘ পরীক্ষা-নিরীক্ষার ফসল হিসেবে তুলে ধরা হচ্ছে। ক্রান্তি ব্লকের চাঁপাডাঙ্গা পঞ্চায়েত এলাকার দক্ষিণ চ্যাংমারিতে ওই চাষ শুরু হয়েছে। ধূপগুড়ি ব্লকেও এই ধানগুলির চারা অল্প পরিমাণে রোপণ করা হয়েছে। কৃষি দফতরের তরফে জানানো হয়েছে, এই নতুন ধানগুলি চাষ পরীক্ষামূলকভাবে শুরু হলেও এখনও নামকরণ হয়নি। আপাতত অল্প কিছু জমিতে চাষ করা হলেও ধাপে ধাপে পরিমাণ আরও বাড়ানো হবে। চুঁচুড়া ধান গবেষণাকেন্দ্রের পাশাপাশি আন্তর্জাতিক ধান গবেষণাকেন্দ্রেও এই প্রকল্পটিতে যৌথভাবে পেশ করা হয়েছে। হাইব্রিড প্রজাতির যে ধানের চাষ ক্রান্তিতে হচ্ছে সেগুলি বুনেট পদ্ধতির। এর অর্থ বীজতলা তৈরি না করে সরাসরি ধানের বীজ জমিতে ছিটিয়ে ধান চাষ। ফলে সময় ও অর্থ দুইয়ের সাশ্রয় হচ্ছে। বর্তমানে এই পদ্ধতি গোটা বিশ্বেই জনপ্রিয় হয়ে উঠছে। যাতে সব মিলিয়ে সময় কম লাগবে।

আরও পড়ুন- প্রতিমার সাজ থেকে ভোগ রান্না: বাড়ির কালীপুজো নিজের হাতের সামলাচ্ছেন মুখ্যমন্ত্রী

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...