Wednesday, June 24, 2026

দাবায় রেকর্ড গড়ল বাংলার খুদে দাবাড়ু অনীশ

Date:

Share post:

নজির গড়লেন বাংলার খুদে দাবাড়ু অনীশ সরকার।
মাত্র ৩ বছর ৮ মাস বয়সেই বিশ্বরেকর্ড গড়ে ফেলল তিনি। উত্তর ২৪ পরগনার কৈখালির ছোট্ট ছেলে অনীশ কনিষ্ঠতম দাবাড়ু হিসেবে অর্জন করল ফিডের এলো রেটিং। ভেঙে দিল তেজস তিওয়ারির রেকর্ড।

গ্র্যান্ডমাস্টার দিব্যেন্দু বড়ুয়ার ছাত্র অনীশ এন্টালির সেন্ট জেমস স্কুলের পড়ুয়া। রাজ্যের অনূর্ধ্ব ৯ দাবা প্রতিযোগিতায় দু’জন ফিডের এলো রেটিংপ্রাপ্ত দাবাড়ুকে হারিয়ে দেয় অনীশ। তাতেই বাজিমাত। মোট ১৫৫৫ ফিডে রেটিং তার। অনীশকে নিয়ে খুশি হলেও এখনই তাকে নিয়ে উচ্ছ্বাসে ভাসতে চান না দিব্যেন্দু। তিনি বলেন, ‘‘ও মাস ছয়েক আগে আমাদের অ্যাকাডেমিতে আসে। প্রথম দেখেই বুঝতে পারি, ও খুব প্রতিভাবান। তবে বয়স খুবই কম। অনেক পথ পেরোতে হবে। এখনই ওকে নিয়ে কিছু মন্তব্য করা উচিত নয়। সাফল্য আড়াল থেকেই উপভোগ করছেন অনীশের বাবা-মা। নিজেদের পরিচয় প্রকাশ্যে আনতে চান না। ছেলে ছোট। দাবা বোর্ডে তার ভবিষ্যৎ ও সুরক্ষার দায়িত্ব দিব্যেন্দুর উপরই ছেড়ে দিয়েছে পরিবার।

আরও পড়ুন- এশিয়ার মঞ্চে দাপট ইস্টবেঙ্গলের, নেজমেহ এফসিকে হারাল ৩-২ গোলে

Related articles

পার্ক স্ট্রিটের নস্টালজিয়া নিয়ে ‘নেভারমাইন্ড’, এক ফ্রেমে ঋতুপর্ণা-চৈতী-রূপম 

মুক্তি পেল পার্ক স্ট্রিটের চেনা আলো আর তার সাথে জড়িয়ে থাকা নস্টালজিয়াকে কেন্দ্র করে তৈরি নতুন বাংলা ছবি...

মুখ্যমন্ত্রী বার্তার পরই অ্যাকশন পুলিশের, তামান্না খুনে গ্রেফতার ২

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বার্তার পরই অ্যাকশন। তামান্না খুনে ( Tammana Murder Case)গ্রেফতার আরও ২,  রাতভর তল্লাসি চালিয়ে আরও...

বুধ বিকেলেও কলকাতায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা? জেনে নিন বঙ্গের আবহাওয়ার আপডেট

একটানা দাবদাহের পর আষাড় মাসের শুরু থেকেই ঝড় বৃষ্টিতে পারদ কিছুটা নেমেছে। বিগত কয়েকদিন ধরেইব উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণেও...

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...