Monday, March 30, 2026

প্রচারের টাকা ছক কষে ডাকাতি! কেরালা বিজেপির জালিয়াতির পর্দাফাঁস

Date:

Share post:

নির্বাচন নিয়ন্ত্রণে টাকার খেলা যেভাবে বিজেপি চালায় তার চাঞ্চল্যকর নজির উঠে এলো কেরালা (Kerala) থেকে। ভিন রাজ্য থেকে টাকা ঢোকাতে গিয়ে নিজেদের টাকা নিজেরাই ডাকাতি করেছিলেন কেরালার বিজেপি নেতারা (BJP leaders), দাবি করলেন খোদ দলেরই এক নেতা।

কেরালার ২০২১ বিধানসভা নির্বাচনের (Kerala Assembly Election) আগে কর্ণাটক থেকে ৪১ কোটি টাকা কেরালায় এনেছিলেন বিজেপি নেতারা। তার মধ্যে কোদাকারায় জাতীয় সড়কে সাড়ে তিন কোটি টাকা নিয়ে যাওয়ার সময় একটি দুর্ঘটনা ঘটে। পরে পুলিশ সেই গাড়ি থেকে ১ কোটি টাকার মতো উদ্ধার করে।

সম্প্রতি ওয়েনাড় লোকসভা উপনির্বাচনের আগে সিপিআইএম (CPIM) এক বিজেপি নেতাকে দলে অন্তর্ভুক্তি করানোর পরে সেই ঘটনায় সামনে এলো চাঞ্চল্যকর তথ্য। বিজেপি নেতার দাবি, ২০২১ সালের কোদাকারা দুর্ঘটনা আসলে সাজানো ছিল। ওই গাড়িতে টাকা আসছিল। সেই গাড়িকে বিজেপির আরও দুটি গাড়ি ফলো করছিল। দুর্ঘটনার পরে ওই গাড়ি দুটি সেই গাড়ি থেকে টাকা নিয়ে চম্পট দেয়।

বিজেপি নেতা দাবি করেন প্রায় দুই কোটি টাকা (Rs. 2 crore) সেই ঘটনায় লুট হয়েছিল। সেই টাকা তিনি নিজে বিজেপির একটি পার্টি অফিসে (party office) পৌঁছে দেন এবং পাহারার দায়িত্বেও ছিলেন।

Related articles

প্রার্থী নিয়ে ফ্লপ শো: বিজেপির নিচুতলার কর্মীদের প্রশ্নের মুখে শীর্ষ নেতৃত্ব

দখল হয়েই গিয়েছে বাংলা। অথচ এখনও ২৯৪ আসনে প্রার্থীই ঘোষণা করতে পারল না বিজেপি। পরিস্থিতি এমন যে বারবার...

গ্যাস অমিল ডবল ইঞ্জিন মহারাষ্ট্রে: লাইনে দাঁড়িয়ে মৃত বৃদ্ধ

রান্নার গ্যাসে ঘাটতি নেই বলে বারবার দাবি করেছেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী। শনিবার সেই বিজেপি শাসিত...

IPL: হতশ্রী বোলিং, রোহিতদের কাছে হেরে অভিযান শুরু নাইটদের

আইপিএলের(IPL) শুরুতেই হার কেকেআরের(KKR)। শাহরুখ খানের শহরে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে পরাজয়ের লজ্জা নিয়েই লিগ অভিযান শুরু নাইটদের। ভালো...

রাহুল প্রয়াত! শিল্পী থেকে রাজনীতিক, বন্ধু – বিশ্বাস হচ্ছে না কারো

শুধুমাত্র অভিনয়ের মধ্যেই আবদ্ধ কোনওদিন ছিল না রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের জীবন। জীবনকে সঠিক অর্থে যাপন করতেন এবং করতে...