Friday, April 3, 2026

হাওড়া মেলে বিস্ফোরণ, পঞ্জাবে আহত চার যাত্রী

Date:

Share post:

হাওড়া মেলে (Howrah Mail) বিস্ফোরণ পঞ্জাবের (Punjab) সিরহিন্দের কাছে। ঘটনায় আহত হন চারযাত্রী। তার মধ্যে এক মহিলাও রয়েছেন। প্রাথমিক তদন্তে অনুমান ট্রেনের কামরায় বাজি (fire cracker) নিয়ে যাতায়াত করার কারণেই বিস্ফোরণ ঘটে। এই ঘটনায় ফের রেলে নজরদারি নিয়ে উঠেছে প্রশ্ন।

শনিবার রাত সাড়ে দশটা নাগাদ অমৃতসর (Amritsar) থেকে হাওড়াগামী হাওড়া মেল কেঁপে ওঠে বিস্ফোরণে। পঞ্জাবের ফতেগড় সাহেব (Fatehgarh Sahib) জেলার সিরহিন্দ স্টেশনের কাছে ট্রেনের সাধারণ কামরায় (general compartment) বিস্ফোরণ ঘটে। আহতদের নিয়ে যাওয়া হয় ফতেগড় সাহেব সিভিল হাসপাতালে।

ঘটনাস্থলে পৌঁছায় রেলের তদন্তকারী দল। বিস্ফোরণস্থল থেকে নমুনা সংগ্রহ করা হয়। বিস্ফোরণের চরিত্র নিয়ে সন্দেহ রয়েছে তদন্তকারীদের মধ্যে। তবে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে একটি বালতিতে (bucket) রাখা বাজি (fire cracker) ফেটে বিস্ফোরণ হয়। যদিও কীভাবে ট্রেনের সাধারণ কামরায় যাত্রীরা বাজি নিয়ে উঠলেন, তা নিয়ে উঠেছে প্রশ্ন।

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...