Wednesday, June 24, 2026

“আমাকে ফাঁসানো হয়েছে”: শিয়ালদহ আদালতের বাইরে কেন দাবি সঞ্জয়ের!

Date:

Share post:

“আমি কিন্তু পুরোপুরি নির্দোষ। আমায় ফাঁসানো হয়েছে”- সোমবার, শিয়ালদহ আদালত থেকে বেরিয়ে দাবি করল আর জি কর মেডিক্যাল কলেজে ও হাসপাতালের তরুণী চিকিৎসক-পড়ুয়ার ধর্ষণ-খুনের ঘটনায় একমাত্র অভিযুক্ত সিভিক ভলেন্টিয়র সঞ্জয় রাই (Sanjay Rai)। ঘটনার ৮৭ দিন পরে সোমবার আদালতে চার্জ গঠন হয়। কিন্তু নিজেকে নির্দোষ বলে দাবি করে অভিযুক্ত সিভিক ভলেন্টিয়র।
এদিন আদালত থেকে বেরিয়ে প্রিজন ভ্যানে (Prison Van) উঠে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ধর্ষণ-খুনের ঘটনায় ধৃত সঞ্জয় বলে, “আমি এত দিন চুপচাপ ছিলাম। আমি কিন্তু রেপ অ্যান্ড মার্ডার করিনি। আমার কথা শুনছে না। সরকারই আমাকে ফাঁসাচ্ছে। আমি এত দিন চুপচাপ ছিলাম।” একই তার অভিযোগ, “আমায় সব জায়গায় ভয় দেখাচ্ছে। যে তুমি কিছু বলবে না, তুমি কিছু বলবে না। আমার ডিপার্টমেন্টও আমায় ভয় দেখিয়েছে। আমি কিন্তু নির্দোষ।”

এদিন দুপুরেই প্রেসিডেন্সি সংশোধনাগার থেকে নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে শিয়ালদহ আদালতে আনা হয় আর জি করের ধর্ষণ-খুনের মামলায় একমাত্র অভিযুক্ত সঞ্জয়কে (Sanjay Rai)। দুপুর ২টো নাগাদ মামলা শুরু হলে বিচারকের সামনেও নিজেকে নির্দোষ বলে দাবি করে অভিযু্ক্ত সিভিক ভলেন্টিয়র। পরে বেরিয়ে সে দাবি করে, “আমি কিন্তু পুরোপুরি নির্দোষ। আমায় ফাঁসানো হয়েছে”।

এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে তৃণমূলের (TMC) রাজ্যসভার প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেন, বাম জমানাতে হেতাল পারেখ ধর্ষণ-খুনের মামলায় দোষী ধনঞ্জয় চট্টোপাধ্যায়ও নিজেকে নির্দোষ বলে দাবি করেছিলেন। বলেন, এটা অনার কিলিং-এর ঘটনা। বড় মাথাকে আড়াল করতে গরিব বলে তাঁকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে। কিন্তু তাঁর বয়ান নয়, সেই সময়কার তথ্য-প্রমাণ থেকে দোষী সাব্যস্ত করে তাঁকে ফাঁসি দেওয়া হয়। কুণালের কথায়, এখন সঞ্জয় রাইয়ের কথা অনুযায়ী তদন্তের গতিপথ নির্ধারণ হলে, সিপিএম আমলের ধনঞ্জয় মামলাও দেখতে হবে।







Related articles

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...