Wednesday, June 24, 2026

চেয়ারম্যান একতরফা সিদ্ধান্ত নিচ্ছেন! স্পিকারকে চিঠি দিয়ে জেপিসি ত্যাগের ইঙ্গিত বিরোধীদের

Date:

Share post:

ওয়াকফ বিল সংক্রান্ত যৌথ সংসদীয় কমিটি তথা জেপিসি-র চেয়ারম্যান জগদম্বিকা পাল একতরফা ভাবে সিদ্ধান্ত নিচ্ছেন । সোমবার এই অভিযোগ তুলে লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি দিলেন জেপিসির সদস্য বিরোধী সাংসদেরা। বিজেপি সাংসদ জগদম্বিকার ‘স্বেচ্ছাচারী আচরণের’ কারণে তাঁরা জেপিসি থেকে ইস্তফার মতো সিদ্ধান্ত নিতে পারেন বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।

বিরোধী সাংসদরা রবিবার পাঠানো চিঠিতে লিখেছেন, ‘‘যে কোনও উপায়ে ওয়াকফ বিল পাশের উদ্দেশ্যেই একতরফা সিদ্ধান্ত নিচ্ছেন জেপিসির চেয়ারম্যান।’’ পাশাপাশি, এ বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারের ‘তাড়াহুড়ো’ নিয়েও প্রশ্ন তোলা হয়েছে চিঠিতে। আবেদন জানানো হয়েছে, যেন বিষয়টি গভীর ভাবে পর্যালোচনা এবং বিভিন্ন পক্ষের মতামত জানার জন্য আরও সময় দেওয়া হয়।

নতুন ওয়াকফ বিলের খসড়া নিয়ে শুরু থেকেই টানাপড়েন শুরু হয়েছে সরকার ও বিরোধীদের। গত ২২ অক্টোবর জেপিসির বৈঠকে অসংসদীয় আচরণের অভিযোগে সাসপেন্ড করা হয় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে।
এর পরে ২৮ অক্টোবর জেপিসির দ্বিতীয় বৈঠকে যোগ দেননি কল্যাণ। সে দিন বিরোধী সাংসদেরা ওয়াকফ বিল বাতিলের দাবিতে সাময়িক ভাবে ওয়াকআউট করেছিলেন। ২৯ অক্টোবর তৃতীয় বৈঠকে অবশ্য যোগ দিয়েছিলেন তিনি।

প্রসঙ্গত, বিরোধীদের প্রবল আপত্তি ও হট্টগোলের মধ্যে গত ৮ অগস্ট লোকসভায় ওয়াকফ সংশোধনী বিল পেশ করেছিলেন কেন্দ্রীয় সংখ্যালঘু মন্ত্রী কিরেণ রিজিজু। বিলটি ‘অসাংবিধানিক এবং মুসলিমদের ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপকারী’ বলে অভিযোগ তুলে বিরোধীরা একযোগে তা নিয়ে আপত্তি জানান। দীর্ঘ বিতর্কের শেষে ঐকমত্যের লক্ষ্যে বিলটি জেপিসি-র কাছে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্র।

আরও পড়ুন- পরিবারের তিন সদস্যদের দেহ উদ্ধার! কারণ নিয়ে ধোঁয়াশা

 

Related articles

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...