Tuesday, April 7, 2026

অনলাইনে দেদার বিকোচ্ছে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের ছবি দেওয়া টি-শার্ট, বিতর্ক তুঙ্গে

Date:

Share post:

গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের ছবি দেওয়া টি-শার্ট দেদার বিকোচ্ছে।জনপ্রিয় ই-কমার্স প্ল্যাটফর্ম মিশো, ফ্লিপকার্ট ও টিশপারে এই টি-শার্ট বিক্রি হতেই, তা নিয়ে সমালোচনা শুরু হয়। একজন মাইক্রো ব্লগিং প্ল্যাটফর্ম এক্স-এ অ্যাপের স্ক্রিনশট শেয়ার করে তীব্র আপত্তি জানান। এরপরেই তা ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। চলচ্চিত্র নির্মাতা আলিশান জাফরি ​​সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ই-কমার্স অ্যাপে বিক্রি হচ্ছে গ্যাংস্টারের ছবি দেওয়া পোশাক। তিনি একটি স্ক্রিনশট পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে, লরেন্স বিষ্ণোইয়ের ছবি দেওয়া শিশুদের টি-শার্ট ২১১ টাকায় পাওয়া যাচ্ছে। আর ছেলেদের টি-শার্টটি ১৬৮ টাকায় পাওয়া যায়। তবে বিতর্ক শুরু হয় এরপরেই। যদিও, অনলাইন সাইট থেকে তুলে নেওয়া হয়েছে সমস্ত টি-শার্ট।

এই টি শার্ট বিক্রি নিয়ে জোরদার বিতর্ক শুরু হয়েছে।লরেন্স বিষ্ণোইয়ের ছবি দেওয়া টি-শার্ট ই-কমার্স অ্যাপে প্রকাশ্যে বিক্রি হওয়া নিয়ে আপত্তি জানাছেন নেটিজেনরা। লরেন্স হলেন একজন ভারতীয় গ্যাংস্টার যিনি ২০১৫ সাল থেকে জেলে রয়েছেন। তার বিরুদ্ধে বেশ কয়েকটি অপরাধে যুক্ত থাকার অভিযোগ রয়েছে। যদিও তিনি সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। সলমন খানকে হত্যার হুমকি দেওয়ার জন্য বিষ্ণোই বর্তমানে আলোচনার তুঙ্গে।সবমিলিয়ে অনলাইনে টি শার্ট বিক্রি কেউই ভালোভাবে নিচ্ছেন না।

3.
4.
5.
6.
7.
8.
9.
10.

Related articles

ছাব্বিশের ভোটে বিজেপির রিমোট কন্ট্রোল বনাম তৃণমূলের রিপোর্ট কার্ড, ইঙ্গিতপূর্ণ পোস্ট অভিষেকের

বাংলার বিধানসভা নির্বাচনে এবার দুই RC-র মধ্যে লড়াই, মঙ্গলবার সকালে এমন কথাই সোশ্যাল মিডিয়া লিখলেন তৃণমূল কংগ্রেসের (TMC)...

গভর্নমেন্টে বালু যত ভালো কাজ করেছে, কেউ পারেনি: ভোট প্রচারে জ্যোতিপ্রিয়কে দরাজ সার্টিফিকেট দলনেত্রীর

রাজনৈতিক প্রতিহিংসার শিকার, সেই কারণের জেলযাত্রা। না হলে মন্ত্রিসভায় বালু যত ভালো কাজ করছে, তা কেউ করতে পারেননি।...

খেলো ইন্ডিয়াতে সোনা জয় সঞ্জিতার, বঙ্গ কন্যাকে শুভেচ্ছা মমতার

ক্রীড়াক্ষেত্রে বাংলার মুখ উজ্জ্বল করলেন শিলিগুড়ির সঞ্জিতা ওরাওঁ (Sanjita Oraon)। ছত্তিশগড়ে আয়োজিত প্রথম 'খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমস'(Khelo India)-এ...

মতুয়াদের নিয়ে রাজনীতি করলে মুখোশ খুলে দেব: বনগাঁয় হুঙ্কার মমতার

মতুয়াদের নিয়ে রাজনীতি করলে মুখোশ খুলে দেব- বনগাঁর জনসভা থেকে বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা...