Wednesday, June 24, 2026

রকেট ই ভি ই-রিকশা’র ‘হিরোগিরি’ শুরু কলকাতায়

Date:

Share post:

বাড়ছে শহর, বাড়ছে মানুষ। গতিময় জীবনে গণপরিবহনেও ঘটছে বিপ্লব। একদিকে পরিবেশবান্ধব যান অন্যদিকে সাশ্রয়। বাজারে মাত করতে কলকাতায় এসেছে খ্যাতিসম্পন্ন হিরো কোম্পানির রকেট ইভি ই-রিকশা। ওজনে হালকা কিন্তু জানদার। হিরো সাইকেল বা দু চাকা গাড়ির যাঁরা ব্যবহার করেন নতুন করে হিরো ব্র্যান্ডের পরিচয় করানোর নেই। ফাইবার গ্লাস ও স্টিল আয়রনে তৈরি এই ই-রিকশা। ই-রিকশা নির্মাণ হচ্ছে লুধিয়ানায়। এই মুহূর্তে কলকাতার বাজারে পাঁচ হাজার রিকশা বিপণনের লক্ষ্যমাত্রা নির্ধারণ হয়েছে।

সোমবার দুপুরে কলকাতার স্ট্যান্ড রোডে নতুন অফিস প্রতিষ্ঠা উপলক্ষে উপস্থিত ছিলেন রকেট ভি সংস্থার এম ডি আপনজিৎ সিং, সহযোগী প্রতিষ্ঠাতা ও সিওও পবন চৌধুরী, হিরো মোটর কোম্পানির সিইও এন পি গুপ্তা ও ভাইস প্রেসিডেন্ট মোহিত রত্নামণি। হিরো মোটরের সিইও এন পি সিং বলেন, আমাদের সমীক্ষা বলে ভারতীয় বাজারের তুলনায় পশ্চিমবঙ্গে বাজারে সবার সেরা। আমরা আমাদের ঐতিহ্য বজায় রেখে পণ্য পরিষেবায় সেরা জিনিসটি আমরা ক্রেতাদের হাতে তুলে দিই। হিরো মোটরের ভাইস প্রেসিডেন্ট মোহিত রত্নামণি বলেন, পূর্বাঞ্চলের চাহিদার সঙ্গে তালে মিলিয়ে বাংলার মাটিতে আমরা সেরা প্রযুক্তি দিয়ে থ্রি হুইল ই-রিকশা ও বৈদ্যুতিন ট্রাই সাইকেল নির্মাণ করছি। রকেট ইভি সংস্থার পক্ষে সহ প্রতিষ্ঠাতা ও সিওও পবন চৌধুরী ও ম্যানেজিং ডিরেক্টর আপনজিৎ বলেন, আমাদের সংস্থার প্রতিটি কর্মীর নিরলস শ্রমের সার্থক অবদান আমরা প্রদান করছি। সরকারী সহযোগিতায় দূষণমুক্ত গণ পরিবহন শিল্পে আমরাত অগ্রণী সংস্থা।

আরও পড়ুন- ছটপুজোয় পূন্যার্থীদের নিরাপত্তায় চালু কন্ট্রোল রুম, জারি এগারো দফা নির্দেশিকা

Related articles

মুখ্যমন্ত্রী বার্তার পরই অ্যাকশন পুলিশের, তামান্না খুনে গ্রেফতার ২

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বার্তার পরই অ্যাকশন। তামান্না খুনে ( Tammana Murder Case)গ্রেফতার আরও ২,  রাতভর তল্লাসি চালিয়ে আরও...

বুধ বিকেলেও কলকাতায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা? জেনে নিন বঙ্গের আবহাওয়ার আপডেট

একটানা দাবদাহের পর আষাড় মাসের শুরু থেকেই ঝড় বৃষ্টিতে পারদ কিছুটা নেমেছে। বিগত কয়েকদিন ধরেইব উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণেও...

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...