Saturday, June 27, 2026

নতুন অধিনায়ক পেল অস্ট্রেলিয়া, নেতৃত্বে জশ ইংলিশ

Date:

Share post:

নতুন অধিনায়ক পেল অস্ট্রেলিয়া। পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেবেন জশ ইংলিশ।এই সিরিজে টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার নিয়মিত অধিনায়ক প্যাট মিচেল মার্শকে বিশ্রাম দেওয়া হয়েছে।এই সিরিজে থাকবেন না ট্রাভিস হেডও। ইংলিশ পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচেও নেতৃত্ব দেবেন। পার্থে সেই ম্যাচে থাকবেন না অধিনায়ক প্যাট কামিন্স, স্টিভ স্মিথ ও জশ হ্যাজলউড। তিনজনকেই বিশ্রাম দেওয়া হচ্ছে।

শুধু এই তিন ক্রিকেটার নন, সিরিজের শেষ ওয়ানডেতে বিশ্রামে থাকবেন মিচেল স্টার্ক, মারনাস লাবুশেনও। ২২ তারিখ থেকে শুরু হতে যাওয়া বর্ডার-গাভাস্কার ট্রফির প্রস্তুতি নেবেন তারা।শেষ ওয়ানডের জন্য জাভিয়ের বার্টলেট, স্পেনসার জনসন, জশ ফিলিপেকে দলে আনা হয়েছে। প্রথম ওয়ানডেতে হ্যাজলউডের কাভার হিসেবে দলে আনা পেসার ল্যান্স মরিসকেও পার্থে শেষ ওয়ানডের দলে ধরে রাখা হয়েছে অর্থাৎ, হ্যাজলউড শুধু অ্যাডিলেডে হওয়া দ্বিতীয় ওয়ানডে ম্যাচটিই খেলবেন।

২৯ বছর বয়সী ইংলিশ অস্ট্রেলিয়ার ১৪তম টি-টোয়েন্টি ও ৩০তম ওয়ানডে অধিনায়ক। নিয়মিত অধিনায়ক মার্শের অনুপস্থিতিতে গত সেপ্টেম্বরে ইংল্যান্ডের বিপক্ষে নেতৃত্ব দেন হেড। তবে পিতৃত্বকালীন ছুটির জন্য এই সিরিজে থাকছেন না হেডও।অধিনায়ক হিসেবে ইংলিশের নাম ঘোষণা অনেকের কাছে কিছুটা চমকও বটে। কারণ, এই ব্যাটসম্যান কখনও বিগ ব্যাশেও নেতৃত্ব দেননি।তবে অস্ট্রেলিয়ার ম্যানেজমেন্ট তাঁর ওপর আগেই ভরসা দেখিয়েছে। ২০২২ সালের নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শক্তিশালী প্রাইম মিনিস্টার একাদশের অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছিল ইংলিশকে।

জর্জ বেইলি এই প্রসঙ্গে বলেছেন, ‘জশ ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের গুরুত্বপূর্ণ অংশ, মাঠে অনেক সম্মানিত। এর আগে অস্ট্রেলিয়া এ দলকে নেতৃত্ব দিয়েছে, এই ভূমিকায় সে কৌশলগত সামর্থ্য ও ইতিবাচকভাবে দায়িত্ব পালন করবে।’

3.
4.
5.
6.
7.
8.
9.
10.

 

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...