Wednesday, June 24, 2026

আমেরিকা সেরে উঠবে: প্রতিশ্রুতির বন্যা, পরবর্তী উপরাষ্ট্রপতির ইঙ্গিত ট্রাম্পের

Date:

Share post:

ঘটনাবহুল রাষ্ট্রপতি নির্বাচনে পাল্লা কখনও কমলা হ্যারিসের পক্ষে, কখনও ট্রাম্পের পক্ষে ভারি হয়েছে। বিশ্বের রাজনীতিক ও রাজনীতি বিশ্লেষকরা ইঙ্গিত দিয়েছিলেন এবারের মার্কিন রাষ্ট্রপতি নির্বাচনের পর্ব দুই প্রতিদ্বন্দ্বীর মধ্যে কঠিন লড়াই দেখবে। সংখ্যা গরিষ্ঠতা ছোঁয়ার আগেই তাই ডেমোক্রাটিক প্রার্থী (Democratic) কমলা হ্যারিসকে (Kamala Harris) পিছনে ফেলে দিয়ে নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা করে দিতেও দেরি করেননি ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে ইঙ্গিত দিলেন উপরাষ্ট্রপতি পদে কাকে আনতে চলেছেন তিনি। আমেরিকার সব রোগ সারিয়ে তোলার প্রতিশ্রুতি তিনি দিলেন তাঁর দলের পক্ষ থেকে।

ম্যাজিক ফিগার ২৭০ স্পর্শ করার আগেই ফ্লোরিডার (Florida) পাম বিচে বক্তব্য রাখেন ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেন, এই রকম নির্বাচন আগে কেউ দেখননি। এমনকি আগেও এমন ঘটনা ঘটেনি, ভবিষ্যতেও ঘটবে না। আমেরিকার মানুষ আমাদের এক ‘অভূতপূর্ব’ ও ‘শক্তিশালী’ ক্ষমতা দিয়েছে। যদিও এই নির্বাচনে কমলা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্পের ভোটের শতাংশ হিসাবে প্রাপ্ত ভোটে খুব বেশি ফারাক নেই। যেখানে ডেমোক্রাটিক প্রার্থী ৪৮ শতাংশের কাছাকাছি ভোট পেয়েছেন সেখানে ট্রাম্পের ঝুলিতে প্রায় ৫১ শতাংশ।

জয়ের ইঙ্গিত পেতেই আমেরিকাবাসীকে প্রতিশ্রুতির বন্যায় ভাসিয়ে দিলেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। তিনি ধন্যবাদ জানিয়ে বলেন, “আমেরিকাবাসীকে ধন্যবাদ জানাই এই অসাধারণ সম্মানের জন্য যা তাঁদের ৪৫তম রাষ্ট্রপতিকে ৪৭তম রাষ্ট্রপতি বানিয়ে দিল।” এই জয় গুরুত্বপূর্ণ দাবি করার পিছনে ট্রাম্পের যুক্তি, “আমরা দেশকে সারিয়ে তুলতে সাহায্য় করব।” নির্বাচনের আগে যেভাবে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেভাবেই ফলাফলের মাঝেও প্রতিশ্রুতি দিলেন, “আমাদের দেশের এখন সাহায্য় প্রয়োজন। আমরা আমাদের সীমান্ত সমস্যা সমাধান করব (We will fix the border), দেশের সব সমস্যার সমাধান করব। আজ রাতে আমরা ইতিহাস তৈরি করেছি একটাই কারণে, যে বাধাগুলি আমরা অতিক্রম করেছি তা কেউ অতিক্রম করা সম্ভব বলেই মনে করেনি। এখন এটা পরিষ্কার হয়ে গিয়েছে যে আমরা সবথেকে অবিশ্বাস্য রাজনৈতিক জয় পেয়েছি।”

পাম বিচের মঞ্চে ট্রাম্পের পাশে তাঁরা স্ত্রী মেলোনিয়া (Melania Trump) উপস্থিত ছিলেন। সেখানে তিনি ধন্যবাদ জানান তাঁর স্ত্রীকে। সেই সঙ্গে এক্স-এর মালিক ইলন মাস্ককে (Elon Musk) ‘নতুন উদীয়মান তারকা’ হিসাবে ঘোষণা করেন। এদিনই তিনি ইঙ্গিত দেন কে তাঁর উপ-রাষ্ট্রপতি হতে চলেছেন। নির্বাচনে কঠিন পরিশ্রম করা জে ডি ভান্সকে (JD Vance) মঞ্চে ডেকে নেন তিনি। তিনি দাবি করেন, ভান্সের নির্বাচন “একটি গুরুত্বপূর্ণ বিবেচনা হিসাবে প্রমাণিত”। এই ঘোষণার পরই ভান্সের উপ-রাষ্ট্রপতি পদে আরোহন নিশ্চিত বলে মনে করছে রাজনৈতিক মহল।

Related articles

পার্ক স্ট্রিটের নস্টালজিয়া নিয়ে ‘নেভারমাইন্ড’, এক ফ্রেমে ঋতুপর্ণা-চৈতী-রূপম 

মুক্তি পেল পার্ক স্ট্রিটের চেনা আলো আর তার সাথে জড়িয়ে থাকা নস্টালজিয়াকে কেন্দ্র করে তৈরি নতুন বাংলা ছবি...

মুখ্যমন্ত্রী বার্তার পরই অ্যাকশন পুলিশের, তামান্না খুনে গ্রেফতার ২

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বার্তার পরই অ্যাকশন। তামান্না খুনে ( Tammana Murder Case)গ্রেফতার আরও ২,  রাতভর তল্লাসি চালিয়ে আরও...

বুধ বিকেলেও কলকাতায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা? জেনে নিন বঙ্গের আবহাওয়ার আপডেট

একটানা দাবদাহের পর আষাড় মাসের শুরু থেকেই ঝড় বৃষ্টিতে পারদ কিছুটা নেমেছে। বিগত কয়েকদিন ধরেইব উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণেও...

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...