Wednesday, April 8, 2026

‘আগামীর মুখ্যমন্ত্রী’ অভিষেককে জন্মদিনের আগাম শুভেচ্ছা, কুণালের পোস্ট ঘিরে জল্পনা তুঙ্গে

Date:

Share post:

বৃহস্পতিবার জন্মদিন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)। বুধবার, নিজের এক্স হ্যান্ডেলে তাঁকে শুভেচ্ছা জানান তৃণমূলের (TMC) রাজ্যসভার প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ (Kunal Ghosh)। এই পর্যন্ত সব ঠিকই ছিল। কিন্তু সেই শুভেচ্ছা বার্তায় অভিষেককে বাংলার আগামী মুখ্যমন্ত্রী বলে উল্লেখ করেছেন কুণাল। আর তা নিয়েই এখন রাজ্য রাজনীতিতে প্রবল জল্পনা।
জন্মদিনের আগেরদিনই অভিষেককে শুভেচ্ছা জানান কুণাল। সেখানে অভিষেকের প্রতি তাঁর স্নেহ-ভালবাসা উপচে পড়েছে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের সুস্থতা কামনা করে লিখেছেন, “রাত পোহালেই অভিষেকের জন্মদিন। খুব ভালো থাকুক, সুস্থ থাকুক, চোখের সমস্যাটা একদম ঠিক হয়ে যাক।“ অভিষেকে নেতৃত্বের আগেই প্রশংসা করেছেন রাজ্যসভার প্রাক্তন সাংসদ। তাঁকে তৃণমূলের সেনাপতি বলে বারবার উল্লেখ করতে দেখা যায় কুণালকে। পোস্টেরও তিনি লিখেছেন, “কম বয়সেই যোগ্য নেতৃত্বের যে ছাপ অভিষেক রাখছে, সময়ের সঙ্গে তা আরও ব্যাপকতর হতে থাকুক। আমি নিজে সক্রিয় রাজনীতিতে থাকি বা না থাকি, এই উদীয়মান তারকার উপর গুরুত্ব-সহ নজর রাখবই। বয়সে ছোট, কিন্তু যতদিন আমি তৃণমূলে সক্রিয় থাকব, ও আমার নেতা। তার বাইরে স্নেহ করি, ভালোবাসি।“

এর পরেই অভিষেককে (Abhishek Banerjee) বাংলার ‘আগামীর মুখ্যমন্ত্রী’ বলে উল্লেখ করে কুণাল লিখেছেন, “মমতাদিকে দীর্ঘকাল দেখেছি, এখন অভিষেককেও দেখছি। দ্রুত আরও পরিণত। আবেগের সঙ্গে মিশছে আধুনিক পদ্ধতি, প্রযুক্তি। আরও ধারালো হচ্ছে অভিষেক। সময়ের নিয়মে মমতাদির পর একদিন বাংলার মুখ্যমন্ত্রী হবে অভিষেক, তৃণমূল কংগ্রেসের সেনাপতি থেকে যুগান্তরের পতাকায় কান্ডারী। মমতাদির ঘরানার সময়োপযোগী ধারক ও বাহক। মমতাদির নেতৃত্ব চলতে থাকুক, আর তার মধ্যেই আগামীর পদধ্বনি হতে থাকুক বাংলার রাজনৈতিক সামাজিক চালচিত্রে।“







Related articles

সভামঞ্চ লাগোয়া জায়গায় বৈদ্যুতিক স্পার্ক! ক্ষুব্ধ মমতা

মমতা বন্দ্যোপাধ্যায়ের শ্রীরামপুরে সভামঞ্চ লাগোয়া জায়গায় আগুন আতঙ্ক। দর্শকাসনে আগুনের ফুলকি (spark) দেখা যায়। স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়ে পড়েন...

সব মামলায় জামিন: জেল থেকে মুক্তি পেতে চলেছেন সারদাকর্তা সুদীপ্ত সেন

কাশ্মীর থেকে গ্রেফতার হওয়ার ১২ বছর ১১ মাস পরে অবশেষে জেল থেকে মুক্তি পেতে চলেছেন সারদাকর্তা সুদীপ্ত সেন...

জন্মদিনে ‘পাশবিক’ লুকে ভক্তদের সারপ্রাইজ আল্লুর, অভিনেতার বাড়ির সামনে পুলিশের লাঠিচার্জ

'পুষ্পা' অভিনেতা জন্মদিন মানে দক্ষিণী বিনোদন জগতের অনুরাগীদের কাছে এ যেন এক উৎসবের মুহূর্ত। আর সেই দিনেই চন্দনদস্যু...

বিজেপি শাসিত মধ্যপ্রদেশে প্রশাসনের ব্যর্থতা, বালি মাফিয়াদের ট্রাক্টর পিষে মারল বনকর্মীকে

বালি মাফিয়াদের (Illegal Sand Mining) বাড়বাড়ন্ত বিজেপি শাসিত মধ্যপ্রদেশে। এর খেসারত দিচ্ছেন সেই সরকারের কর্মীকেই। মধ্যপ্রদেশে বিজেপি প্রশাসনের...