Saturday, March 14, 2026

বাংলা মডেল! মারাঠাভূমে নির্বাচনী প্রচারে ‘লক্ষ্মীর ভাণ্ডার’ থেকে ‘কৃষকবন্ধু’-র অনুকরণ

Date:

Share post:

মডেল সেই বাংলা। তৃণমূল সরকারের উন্নয়নমূলক প্রকল্প। তার অনুকরণেই আরব সাগরের পাড়ে জমে উঠেছে বিধানসভা ভোটের প্রচার। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পের ধাঁচে ইতিমধ্যেই শিন্ডের নেতৃত্বাধীন জোট সরকার ‘লাডকি বহিন’ প্রকল্প চালু করেছে। সেই টাকার অঙ্ক বৃদ্ধির প্রতিশ্রুতি দিয়ে এখন প্রচারে নেমেছে শাসক BJP-শিবসেনা (একনাথ শিন্ডে)-NCP (অজিত)-এর ‘মহাজুটি’ ও বিরোধী কংগ্রেস-শিবসেনা (উদ্ধব)-এনসিপি (শরদ)-এর ‘মহাবিকাশ আঘাড়ী’।

২০২১-এ বাংলায় বিধানসভা নির্বাচনের পরেই মহিলাদের জন্য ‘লক্ষ্মীর ভাণ্ডার’ চালু করে রাজ্য সরকার। ‘২৪-এ লোকসভা নির্বাচনের আগে সেই প্রকল্পের টাকা বৃদ্ধিও করা হয়। মহারাষ্ট্র-সহ দেশের অন্যান্য অনেক রাজ্যই ‘লক্ষ্মীর ভাণ্ডারে’র অনুকরণ করে। মারাঠাভূমে ২ সপ্তাহ পরেই ভোট। ‘লক্ষ্মীরভাণ্ডার’ প্রকল্পের ধাঁচে কয়েক মাস আগে মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের নেতৃত্বাধীন জোট সরকার ‘লাডকি বহিন’ প্রকল্প চালু করে। এতে মহিলাদের মাসে ১৫০০ টাকা করে ভাতা দেওয়া হয়। ভোট প্রচারে কোলাপুরে বিজেপির জোটের সভায় শিন্ডে প্রতিশ্রুতি দেন, বিধানসভা ভোটে জিতলে এই ভাতার পরিমাণ বাড়িয়ে ২১০০ টাকা করা হবে।

আরও খবর: ট্যাবের টাকা গায়েব নিয়ে মুখ্যসচিবকে রিপোর্ট স্কুল শিক্ষা দফতরের

এরপরেই বুধবার মুম্বইয়ে প্রচারে বিরোধীদের ‘মহা বিকাশ আঘাড়ী’র যৌথ প্রচার মঞ্চ থেকে রাহুল গান্ধী, শরদ পওয়ার, উদ্ধব ঠাকরের প্রতিশ্রুতি তাঁরা ক্ষমতায় এলে ‘মহালক্ষ্মী যোজনা’ চালু করবেন। সেখানে মহিলাদের মাসে ৩ হাজার টাকা করে ভাতা দেওয়া হবে।

বাংলায় কৃষকবন্ধু প্রকল্প চালু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মহারাষ্ট্রে (Maharasta) সেই মডেল সামনে রেখে প্রতিশ্রুতি দিচ্ছে শাসক-বিরোধী সবপক্ষ। কৃষিঋণ মকুবের পাশাপাশি বার্ষিক আর্থিক সহায়তা ১২ হাজার টাকা থেকে বাড়িয়ে ১৫ হাজার টাকা করার প্রতিশ্রুতি দিয়েছে ‘মহাজুটি’। কৃষিপণ্যের ন্যূনতম সহায়ক মূল্যের উপরেও অতিরিক্ত ২০ শতাংশ ভর্তুকি দেওয়ার প্রতিশ্রুতি রয়েছে ইস্তাহারে। এর পাশাপাশি, প্রবীণদের মাসিক পেনশন ১৫০০ থেকে বাড়িয়ে ২১০০ টাকা করা এবং ১০ লক্ষ পড়ুয়াকে ১০ হাজার টাকা পর্যন্ত বৃত্তি দেওয়ার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে। বছরে ২৫ লক্ষ কর্মসংস্থানের অঙ্গীকার রয়েছে।

এমনকী, তৃণমূলের ইস্তেহারের ‘দিদির শপথ- ১০ অঙ্গীকার’-এর আদলে কোলাপুরের সভায় ১০টি ‘গ্যারান্টি’র ঘোষণা করেছিলেন শিন্ডে। তার পাল্টা আবার পাঁচ ‘গ্যারান্টি’র প্রতিশ্রুতি দিয়েছেন রাহুল-শরদ-উদ্ধবেরা। বেকারদের ৪০০০ টাকা মাসিক অর্থ সাহায্য, ৩ লক্ষ টাকা পর্যন্ত কৃষি ঋণ মকুব, ২৫ লক্ষ টাকা স্বাস্থ্যবিমা এবং জাতগণনা করে তার রিপোর্টের ভিত্তিতে সংরক্ষণের ৫০ শতাংশ ঊর্ধ্বসীমা তুলে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে আঘাড়ীদের তরফে।

এর আগে বাংলায় মুখ্যমন্ত্রীর প্রকল্পকে দান-খয়রাতি বলে কটাক্ষ করে বিরোধী- বিশেষ করে বিজেপি। অথচ মহারাষ্ট্রে (Maharasta) সেই উন্নয়নমূলক প্রকল্পের প্রতিশ্রুতি দিয়েই ক্ষমতা দখলে থাকতে চাইছে তারা। আর I.N.D.I.A.-র শরিক রাহুল-উদ্ধবরাও সেই বাংলা মডেলই অনুসরণ করছেন। বিজেপি অবশ্য কর্নাটকের ক্ষমতা দখলে কংগ্রেসের প্রতিশ্রুতিকে কটাক্ষ করেছে। তাদের মতে, সেখানে দেদার প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় ফিরে এখন রাজ্যের আর্থিক হাল তলানিতে ফেলেছে কংগ্রেস। তবে, নিজেরাও মহারাষ্ট্রে সেই রাস্তাতেই ক্ষমতা ধরে রাখতে হাঁটছে- নির্বাচনী ইস্তাহারই তার প্রমাণ।







spot_img

Related articles

পশ্চিমের পর এবার অশান্ত পূর্ব? পরপর ১০ ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

পশ্চিম এশিয়ায় (West Asia) যুদ্ধ পরিস্থিতির মধ্যেই এবার পূর্ব এশিয়াতেও (East Asia) বাড়ছে উত্তেজনা। শনিবার (Saturday) একসঙ্গে একাধিক...

ব্রিগেডে মোদির ১৮ হাজার কোটির ললিপপ: পাল্টা ২ লক্ষ কোটি দাবি তৃণমূলের

ব্রিগেডে সভা করে বড় কিছু ঘোষণা করবেন। অন্তত নির্বাচনের আগে এমনটা গোটা বাংলার মানুষ প্রত্যাশা করেছিলেন। অথচ দেশের...

দিলীপকে কোন কথা বলতেই হেসে উঠলেন বিজেপি নেতারা

EXCLUSIVE অভিজিৎ ঘোষ ব্রিগেডে মঞ্চে প্রধানমন্ত্রী। রয়েছেন বঙ্গ বিজেপির প্রথম সারির সমস্ত নেতৃত্ব। প্রত্যেকের সঙ্গে ব্যক্তিগত ভাবে কুশল বিনিময় করছিলেন...

মুখ্যমন্ত্রীর উদ্যোগে বাংলার সিনে টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ডের রেজিস্ট্রেশন, ক্যাম্প পরিদর্শনে দেব-কোয়েল

একজন লোকসভার সাংসদ, অপরজন রাজ্যসভার। শনিবার দুপুরে দুজনেই হঠাৎ হাজির হলেন টেকনিশিয়ান স্টুডিওতে (Technicians Studio)। দেব ও কোয়েল...