Saturday, April 4, 2026

ফিরহাদকে দুর্নাম করার চেষ্টা: রেখা পাত্র মন্তব্যে কড়া প্রতিক্রিয়া কুণালের

Date:

Share post:

একটি শব্দকে তুলে ধরে রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমকে (Firhad Hakim) দুর্নাম করার চেষ্টার বিরুদ্ধে সরব হলেন তৃণমূলের প্রাক্তন রাজ্যসভার সাংসদ কুণাল ঘোষ (Kunal Ghosh)। বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র (Rekha Patra) সম্পর্কে মন্ত্রীর মন্তব্যের মাত্র একটি দিক তুলে ধরার অভিযোগও করেন তিনি।

বসিরহাট ইস্যুকে লোকসভা নির্বাচনের (Loksabha Election) তুরুপের তাস করে ভোট বৈতরণী পার করার চেষ্টা করেছিলেন বিজেপির তাবড় নেতারা। বাদ যাননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। তার জন্য রাজ্যকে অপমান করার কোনও খামতি রাখেননি তাঁরা। বিজেপির এই মানসিকতাকে তুলে ধরতে গিয়েই রেখা পাত্র প্রসঙ্গে সম্প্রতি একটি মন্তব্য করেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim)।

বিজেপির দাবি সেই মন্তব্যে একজন মহিলার প্রতি অবমাননাকর মন্তব্য করা হয়েছে। আইনি পথে যাওয়ারও হুঁশিয়ারি দিয়েছে বিজেপি। যদিও এই মন্তব্যকে একপেশে দেখানো হয়েছে বলেই দাবি কুণাল ঘোষের। তিনি দাবি করেন, একই বক্তব্যে মন্ত্রী বিজেপি প্রার্থী রেখা পাত্রকে ভদ্রমহিলা বলেও দাবি করেছেন। অথচ সেই অংশটির উল্লেখ না করে খারাপ শব্দটিকেই শুধু তুলে ধরা হচ্ছে। এভাবে মন্ত্রীকে দুর্নাম করার চেষ্টা হচ্ছে।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...