Wednesday, June 24, 2026

হুমকি ফোন পেলেন শাহরুখ, সলমনের পর টার্গেট কিং খান!

Date:

Share post:

বলিউডের ভাইজান সলমন খানকে একের পর এক হুমকি দেওয়ার পর এবার দুষ্কৃতীদের নিশানায় শাহরুখ খান (Shahrukh Khan)! রায়পুর থেকে ফইজান নামে এক ব্যক্তি কিং খানকে হুমকি বার্তা পাঠিয়েছেন বলে খবর মিলেছে। এই ঘটনার পরই মুম্বই পুলিশ (Mumbai Police) স্বতঃপ্রণোদিত ভাবে মামলা দায়ের করার পর একটি স্পেশাল টিম পৌছে গেছে ছত্রিশগড়ে। ফোনের টাওয়ার লোকেশন ধরে ওই ব্যক্তির খোঁজ চালানো হচ্ছে।

বিগত কয়েকদিন ধরে বারবার সলমন খানকে (Salman Khan) মেরে ফেলার হুমকি দিয়ে মুম্বই পুলিশের কাছে একাধিক মিল এবং হোয়াটস অ্যাপ মেসেজ এসেছে। ‘দাবাং’ খানের নিরাপত্তা জোরদার করা হয়েছে। এবার হুমকি দেওয়া হলো বলিউডের ‘পাঠান’কে। এই নিয়ে অবশ্য শাহরুখ বা তাঁর টিমের তরফ থেকে কোনও মন্তব্য করা হয়নি। ২ নভেম্বর ৫৯ বছরে পা দিলেন ‘বাজিগর’। তাঁকে ঘিরে আজও অনুরাগীদের উন্মাদনা চোখে পড়ার মতো। মধ্যরাতে থেকেই মন্নতের (Mannat) বাইরে হাজার হাজার ফ্যানেরা ভিড় জমিয়েছিলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সক্রিয় ছিল পুলিশও। এর আগে ২০২৩ সালে অক্টোবর মাস নাগাদ হুমকি ফোন পেয়েছিলেন শাহরুখ (SRK)। তখন ২৪ ঘণ্টা তাঁর পাশে থাকতেন ৬ জন স্বশস্ত্র নিরাপত্তারক্ষী। ওয়াই প্লাস নিরাপত্তা দেওয়া হয় সুপারস্টারকে। প্রায় এক বছর পর কে বা কারা এই হুমকির সঙ্গে যুক্ত তা জানতে তদন্ত শুরু মুম্বই পুলিশের।

Related articles

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...