Saturday, June 27, 2026

উপনির্বাচনের আগে ভয় দেখাচ্ছে কেন্দ্রীয় বাহিনী! অভিযোগ তুলে কমিশন তৃণমূল

Date:

Share post:

বাংলায় ৬ কেন্দ্রে বিধানসভা উপনির্বাচনের আগে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনে বেনিয়মের অভিযোগ তুলে নির্বাচন কমিশনের দ্বারস্থ তৃণমূল (TMC)। অভিযোগ, নির্বাচনে বিজেপিকে সুবিধা করে দিতে এলাকার সাধারণ মানুষকে ভয় দেখাচ্ছে কেন্দ্রীয় বাহিনী (Central Force)। বিজেপির ষড়যন্ত্রেই কেন্দ্রীয় বাহিনীকে বেআইনিভাবে ব্যবহার হচ্ছে বলে অভিযোগ। পাশাপাশি, অশোক স্তম্ভ নিয়ে বিজেপির (BJP) রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের (Sukanta Majumder) বিতর্কিত মন্তব্যের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তৃণমূলের প্রতিনিধিরা।

শনিবার দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের সদর দফতরে যায় তৃণমূলের (TMC) ৫ সদস্যের সংসদীয় প্রতিনিধি দল। ছিলেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, ডেরেক ও’ব্রায়েন, কীর্তি আজাদ, সুস্মিতা দেব ও সাকেত গোখলে। কমিশনকে দেওয়া চিঠিতে দলের তরফে অভিযোগ তোলা হয়েছে,
• বিজেপি নেতাদের নির্দেশ মতো বাহিনী মোতায়ন করা হচ্ছে।
• বিজেপিকে নির্বাচনে সুবিধা করে দিতে কেন্দ্রীয় বাহিনী এলাকার সাধারণ মানুষকে ভয় দেখাচ্ছে।
• নিয়ম অনুযায়ী, কোনও নির্বাচনী কেন্দ্রে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হলে, সেই সঙ্গে স্থানীয় পুলিশ থাকা বাধ্যতামূলক। কারণ সেই জায়গা সম্পর্কে কেন্দ্রীয় বাহিনী অবগত নয়, পাশাপাশি ভাষাগত একটি সমস্যা থাকে। তবে রাজ্যপুলিশকে পাশ কাটিয়ে বিজেপির নির্দেশমতো বাহিনী মোতায়েন করা হচ্ছে।

তৃণমূলের দাবি, নিয়মমতো কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে রাজ্যপুলিশকে মোতায়েন করা হোক। যাতে স্বচ্ছতার সঙ্গে নির্বাচন সম্পন্ন হয়। পাশাপাশি, অশোক স্তম্ভ নিয়ে সুকান্ত মজুমদারের বিতর্কিত মন্তব্যের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ারও দাবি জানানো হয়েছে।

আরও খবর: আলিমুদ্দিন স্ট্রিটে অভিযুক্ত তন্ময়, কী জানতে চাইল তদন্ত কমিটি!

সম্প্রতি রাজ্য পুলিশকে আক্রমণে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত বলেন, “পুলিশের উর্দি পরে তৃণমূলের দালালি করবেন না। তা যদি করেন, তবে যে টুপি ও ঘাড়ে অশোক স্তম্ভটা পরেন তা খুলে রাখুন এবং একটা হাওয়াই চটির সিম্বল লাগিয়ে নিন।” তৃণমূলের অভিযোগ, এই ধরনের মন্তব্য শুধু রাজ্য পুলিশ নয়, অশোক স্তম্ভেরও অপমান। শুধু তাই নয়, এমন মন্তব্য করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে, যা আইনশৃঙ্খলার জন্য বিপজ্জনক। অশোক স্তম্ভকে অপমান করার জন্য সুকান্ত মজুমদারের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ গ্রহণের পাশাপাশি তাঁকে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর পদ থেকে সরানোর দাবি করেছে রাজ্যের শাসকদল।







Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...